কলকাতা , ৩ মে:- ভোটের ফল ঘোষণার পরেই হুগলি জেলায় বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দের ছবি ধরা পড়লো আরামবাগে। ডবল সেঞ্চুরি করে ক্ষমতায় এসেছে তৃণমূল আর তার পরেই আবার প্রকাশ্যে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই। আর সেই গোষ্ঠীদ্বন্দের ফলে আরামবাগের মায়াপুরে জ্বালিয়ে দেওয়া হলো বিজেপির দলীয় কার্যালয়। ভোটের আগে থেকেই আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই বারবার সামনে আসছিল। এবার ভোটের ফল ঘোষণার পরেই বিজেপির খুব বাজে ফলের কারণে ক্ষোভে হুগলি জেলার আরামবাগের মায়াপুরে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াইতে পুড়ে শেষ হয়ে গেল বিজেপির দলীয় কার্যালয়।রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি হুগলি জেলার বিভিন্ন জায়গায় আরো হয়তো প্রকাশ্যে আসবে এবার।
Related Articles
হিন্দমোটরের বুকে আছড়ে পরল বিরাট আকারের ড্রোন ক্যামেরা।
হুগলি, ১০ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় হিন্দমোটরের বুকে আছড়ে পড়ল বিরাট আকারের ড্রোন ক্যামেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যার মুখে হঠাৎই হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কাছে আকাশে একটি বিরাট আকারের ড্রোন উড়তে দেখা যায়। হঠাৎই দ্রুত গতিতে ড্রোনটি নিচের দিকে নেমে আসতে শুরু করে। তারপরেই প্রচণ্ড শব্দে আছড়ে […]
শীতের রাতে সিভিক পুলিশ কর্মীর বাড়িতেই চুরি হাওড়ায় !
হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়া থানা এলাকার দুর্গাদাস কুটির লেনে এক সিভিক পুলিশের ঘরে গয়না সমেত লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। গোটা ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে বাসিন্দাদের ঘুম পাড়িয়ে বাড়ির সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার অন্তর্গত দুর্গাদাস কুটির লেনে। মঙ্গলবার গভীর […]
জাস্টিস ফর আরজি কর, সকাল থেকেই চলছে প্রস্তুতি হুগলিতে।
হুগলি, ১৪ আগস্ট:- জাস্টিস ফর আর জি কর। মেয়েরা রাত দখল করো। নারী স্বাধীনতার জন্য স্বাধীনতার মধ্যরাতে প্রতিবাদী আন্দোলন সংগঠিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাদ নেই সিঙ্গুর। তাই সকাল থেকে চলছে পোস্টার ও প্ল্যাকার্ড লেখার কাজ। আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গুর স্কুল মোড়ে মহিলারা জমায়েত হয়ে প্রতিবাদে গর্জে উঠবে। দাবি, ঘটনায় দোষীদের উপযুক্ত […]









