কলকাতা , ৩ মে:- ভোটের ফল ঘোষণার পরেই হুগলি জেলায় বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দের ছবি ধরা পড়লো আরামবাগে। ডবল সেঞ্চুরি করে ক্ষমতায় এসেছে তৃণমূল আর তার পরেই আবার প্রকাশ্যে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই। আর সেই গোষ্ঠীদ্বন্দের ফলে আরামবাগের মায়াপুরে জ্বালিয়ে দেওয়া হলো বিজেপির দলীয় কার্যালয়। ভোটের আগে থেকেই আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই বারবার সামনে আসছিল। এবার ভোটের ফল ঘোষণার পরেই বিজেপির খুব বাজে ফলের কারণে ক্ষোভে হুগলি জেলার আরামবাগের মায়াপুরে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াইতে পুড়ে শেষ হয়ে গেল বিজেপির দলীয় কার্যালয়।রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি হুগলি জেলার বিভিন্ন জায়গায় আরো হয়তো প্রকাশ্যে আসবে এবার।
Related Articles
১১ টি চোরাই বালি সহ ট্রাক আটক সিঙ্গুরে।
হুগলি, ১০ জুলাই:- গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রতনপুর এলাকা থেকে ১১ টি চোরাই বালি সহ ট্রাক আটক করে। ১১জন ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ট্রাক চালকদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন […]
বিধায়ক পদে ইস্তফা দিলেন নিশীথ ও জগন্নাথ।
কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের […]
তারকেশ্বর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রীট ভেন্ডারদের নিয়ে করোনা বিষয়ক সচেতনতা ক্যাম্প
শুভজিৎ ঘোষ , ২৯ জুন:- তারকেশ্বর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রীট ভেন্ডারদের নিয়ে করোনা বিষয়ক সচেতনতা ক্যাম্প, আজ সোমবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে তারকেশ্বর উন্নয়ন পরিষদের(টি ডি এ) উদ্যোগে তারকেশ্বরের স্ট্রিট হকার দের নিয়েকোভিড -19 বিষয়ে একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন টিডি এ ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তী , সুব্রত হালদার , তারকেশ্বর পৌরসভার […]







