কলকাতা, ৩ মে:- রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন। দুপুরে কালীঘাটে নেত্রীর বাসভবনের ওই বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় হবু বিধায়কদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যৎ মন্ত্রিসভা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে। বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী বিকেলে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করতে যাবেন। সেখানে প্রথামাফিক রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবী করা হবে তৃণমূল কংগ্রেসের তরফে।
Related Articles
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর তার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
হাওড়া,১০ ফেব্রুয়ারি:- জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও গায়ে তরল বস্তু জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা রসায়নের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সায়। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি জোর করে ওই শিক্ষিকার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। পরে তাঁরা […]
হাওড়ার সর্বত্র তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি। বেলুড়ে তৃণমূল বিধায়কের উদ্যোগে পালিত হলো রাখীবন্ধন।
হাওড়া, ২২ আগস্ট:- হাওড়ার বেলুড় বাজার এলাকায় জি টি রোডে রবিবার রাখীবন্ধন উৎসব পালিত হয়। তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে বিধায়ক নিজের হাতে রাখী পরিয়ে দেন। এদিন রানা চট্টোপাধ্যায় বলেন, এই রাখীবন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন হয়। সম্প্রীতির রাখীবন্ধন […]
যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার যুবক আরামবাগে।
আরামবাগ, ৫ জুলাই:- একজন যুবতির সাথে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম রাজু হালদার। বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ ছেলেটি নাকি মেয়েটিকে প্রায় টোন মারা থেকে শুরু করে ওড়না ধরে টানাটানি করে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ যুবকটিকে গ্রেফতার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। […]






