কলকাতা , ২১ এপ্রিল:-শেষ দুই দফার নির্বাচন এক সঙ্গে করা হবে না। আজ চিঠি দিয়ে ডেরেক ও ব্রায়ানকে স্পষ্ট করে দিল কমিশন। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেষ দুই দফা একসঙ্গে করার দাবি জানানো হয়েছিল কমিশনের কাছে। সেই চিঠির উত্তর দিল কমিশন।সেখানে জানানো হয়েছে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারের সময় কমানো হয়েছে। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। করোনা বিধি মেনে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। চিঠিতে কমিশন আরো জানিয়েছে, নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয় বহু দিন আগে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে। এটি একটি জটিল ও দীর্ঘময়াদী প্রক্রিয়া। তাই শেষ দুই পর্যায়ের ভোট গ্রহণ একদিনে করার বিষয়টি যুক্তি সঙ্গত নয়।
Related Articles
কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। […]
করোনার ধাক্কা , চার বছরের জন্য বাতিল যুব অলিম্পিকের আসর।
স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- ভাইরাস ধাক্কায় এর আগে জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক স্থগিত করা হয়। টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার কোভিড ১৯ ভাইরাসের ধাক্কায় যুব অলিম্পিকের আসর চার বছরের জন্য পিছিয়ে দেওয়া হল। ২০২২ সালে সেনেগালের ডাকারে যুব অলিম্পিকের আসর বসার কথা ছিল । কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাচ যুব […]
ভ্যাকসিন নেবার পর চুম্বকীয় শরীর , শিলিগুড়ির পর কোন্নগরে।
হুগলি , ১৪ জুন:- শিলিগুড়ির পর কোন্নগর করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পর চুম্বকের মতো শরীরে আটকে যাচ্ছে যেকোনো লোহার জিনিস। কোন্নগর এম এন বোস এলাকার ব্যাবসায়ী গৌতম কুমার দে কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু আজ আচমকাই ১০ টাকার কয়েক বুকে রাখলে সেটা লেগে যায় তারপর লোহার যে কোনো জিনিস শরীরে লাগালে সেটা চুম্বকের মতো লেগে […]







