কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে ভোট মুখী বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলা বাদে অন্য সব জেলার স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন। মূলত করোনা চিকিৎসার পরিকাঠামো বাড়ানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গেও আজ জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসনের আলাদা বৈঠক হওয়ার কথা।
Related Articles
উত্তরপাড়া কোতরং পুরসভায় করোনার থাবা।
হুগলি , ১৮ জুলাই:- উত্তরপাড়া কোতরং পুরসভার ১বিদায়ী কাউন্সিলর সহ দুজন পুরকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত।শনিবার সেকথা জানালেন পুরসভার প্রশাসক দিলীপ যাদব।পুরসভা এই মুহূর্তে বন্ধ না হলেও পুরসভার কাজ চলবে,পুরসভার সকল কর্মী ও বিদায়ী কাউন্সিলরদের করোনা টেস্ট করা হবে বলে জানালেন উত্তরপাড়া কোতরং পুরসভার বর্তমান পুরপ্রশাসক দিলীপ যাদব। Post Views: 522
মনসা পূজোর মেলাকে কেন্দ্র করে জমজমাট রিষড়ার দক্ষিণপাড়া।
হুগলি, ১৩ জুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রিষড়ার পশ্চিমপাড়ে দক্ষিণপাড়ার মনসা তলায় আশি বছরের প্রাচীন মনসা পূজো। বেলুড় মঠের মহারাজ এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, এলাকার পুরসদস্য মনোজ গোস্বামী, পুর সদস্যা ঝুম্পা দাস সরকার, পুর সদস্য কিশোর ঘোষ, পুরসদস্য অভিজিৎ দাস […]
স্টেডিয়াম অনেক দূর, মেসিকে দেখতে মিষ্টির দোকানেই ভীড় জমাচ্ছেন হুজুগে বাঙালি।
হাওড়া, ১৮ ডিসেম্বর:- বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরেই যেন তাদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। ফাইনালে […]








