হুগলি,৩০ জানুয়ারি:- চলছে বাগদেবীর আরাধনা। দুদিনের এই পুজোতে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতেছে। কচি কাচাদের ভিড় মন্ডপে মন্ডপে। কিছুটা মন খারাপ করে দিচ্ছে মাঝে মধ্যে ঝির ঝিরে বৃষ্টিতে।আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে ছিলেন বৃষ্টি হওয়ার কথা। বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং বেশ কয়েক ঘন্টা দেখা মেলেনি সূর্যের। হুগলি জেলার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে ভারি বৃষ্টি হয়েছে। হুগলীর গোঘাট এলাকার কালিপুর, সাতবেড়িয়া,অরাহাট,লোকরা, আনুর সহ বিভিন্ন জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। প্রায় দু ঘন্টা ধরে চলে এই বৃষ্টি সঙ্গে ঝোড় হাওয়া। এই বৃষ্টির কারনে জল জমেছে বেশ কিছু রাস্তায় এবং চাষের জমিতে । এর ফলে আলু চাষের ক্ষতির আশঙ্কা করছে চাষীরা।
Related Articles
বলাগড়ের ভাঙন পরিদর্শনে গিয়ে মানুষের ক্ষোভের মুখে রচনা।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি।পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। আজ […]
ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বিজেপি ,স্মারকলিপি দিলো নির্বাচন আধিকারিককে তৃণমূল।
কলকাতা , ১৮ মার্চ:- বিজেপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করে তাদের ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। পরে দলের সদস্যা শশী পাঁজা […]
পুলিশের জালে গাঁজা পাচারকারী, বাজেয়াপ্ত প্রচুর পরিমাণ গাঁজা।
হুগলি, ৪ আগস্ট:- পুলিশের জালে গাঁজা পাচারকারী, বাজেয়াপ্ত প্রচুর পরিমাণ গাঁজা। জানা গেছে, ওড়িশা থেকে কলকাতার খিদিরপুরে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ে ওই গাড়ি। গাড়ি সহ গাড়ির মালিককে আটক করা হয়েছে। হাওড়ার চ্যাটার্জিহাটের কোনা এক্সপ্রেসের হ্যাং স্যাং ক্রসিংয়ে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হয়েছে ওই গাঁজা। Post Views: 368








