কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ২৫ শতাংশ শয্যা বৃদ্ধি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বেসরকারি হাসপাতালে কভিদ রোগীদের জন্য আট হাজারটি বেড রাখা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া দশটি ইএসআই হাসপাতালে ৯০০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে এই প্রথম কভিড বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ২২০টি বেড ছাড়াও বারোটি পুলিশ হাসপাতালে ৩৪০টি এবং ২৮ টি হোটেলে ৬৫৮টি রুম রাখা হয়েছে। উল্লেখ্য বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্য সরকার সঞ্জয় বনসলের নেতৃত্বে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছিল। এই দিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল করেছে। সেখানে পঞ্চাশ শতাংশ কর্মীদের উপস্থিতির নির্দেশিকা কার্যকরী করা যাবে না বলে জানানো হয়েছে।
Related Articles
কর্মসূত্রে ছেলে চিনে থাকায় করোণা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন নদীয়ার নবদ্বীপের ভৌমিক পরিবার।
নদীয়া,১ ফেব্রুয়ারি:- কর্মসূত্রে ছেলে চিনে থাকায় করোণা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন নদীয়ার নবদ্বীপের ভৌমিক পরিবার। সুদূর চীনের মারণ ব্যাধি করোনা ভাইরাস এর প্রভাব ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের আর সেই মরণ ভাইরাসের প্রভাব পড়ল এইবার নদীয়ার নবদ্বীপ চৈতন্য ভূমিতে। নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সরকার পাড়া লেনের বাসিন্দা পেশায় প্রাক্তন প্রাথমিক শিক্ষক ধীরেন ভৌমিক এর ছোট […]
গোঘাটে গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি , ৪ মার্চ:- গোঘাটের বেতমনি মল্লিক পাড়া এলাকায় এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গৃহবধুর নাম পূর্নিমা মল্লিক। গতকাল রাতে স্বামী-স্ত্রী একঘরে ছিলো। আজ সকালে স্ত্রীর গলা কাটা দেহ এবং স্বামী জগন্নাথ মল্লিককে হাত কাটা এবং দেহ ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হয়। তাদের একটি ৫বছরের শিশু কন্যা বর্তমান। কি কারণে এমন ঘটনা […]
দিন আনা দিন খাওয়া এই মুহুর্তে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার প্রাক্তন তৃণমূল পুরপিতা।
হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত […]






