কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ২৭৫টি শয্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। রাজ্যে বর্তমানে যে পাঁচ হাজার ৬০৪ টি কোভিড শয্যা রয়েছে তা বাড়িয়ে সাত হাজার ৪২৮ টি করা হচ্ছে। এছাড়াও সেফ হাউস গুলিকে পুনরায় সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে রাজ্যে আজ আরও তিন লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এই নিয়ে গতকাল থেকে দুই দফায় রাজ্যে সাত লক্ষ ভ্যাকসিন এল।
Related Articles
নদী ভাঙ্গন সমস্যা নিয়ে, দিল্লী যাচ্ছেন বিধানসভার এক প্রতিনিধি দল।
কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বিধানসভার এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। ১২ সদস্যের ওই প্রতিনিধি দলের সরকারপক্ষের সাতজন ও বিরোধী দলের পাঁচজন বিধায়ক থাকবেন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ […]
তিন রাজ্যে বিজেপির জয়ের জের এসে পড়ল বঙ্গেও।
হুগলি, ৩ ডিসেম্বর:- রবিবার চার রাজ্যের নির্বাচনী ফলাফলে তিনটিতেই জয় নিশ্চিত করেছে বিজেপি। যার জের এসে পড়ল বঙ্গেও। এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ চুঁচুড়ায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে তাসা বাজিয়ে মিছিল বের করে গেরুয়া কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি তুষার মজুমদার। মিছিল চলতে চলতেই গেরুয়া আবির খেলায় মাতেন তাঁরা। মিছিল হুগলি মোড়ে […]
উচ্চমাধ্যমিকে ষষ্ঠ রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র।
উঃ২৪পরগনা, ১০ জুন:- আবারও খরদা রহড়া রামকৃষ্ণ মিশনের মুখ উজ্জ্বল করে মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারকারী অরিত্র মাইতি। এবার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে। অরিত্র বলে দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসতো সে। আরিত্রর মা বলেন ছোটবেলা থেকেই অরিত্র খুব মেধাবী ছাত্র ছিল খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল কম। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার […]









