বাঁকুড়া, ১১ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বাঁকুড়া শহরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করল তৃনমূল। আজ বিকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা নেতৃত্ব। মাচানতলা থেকে বের হওয়া এই প্রতিবাদ মিছিল বাঁকুড়ার বিভিন্ন বাজার পরিক্রমা করে পুনরায় মাচানতলায় শেষ হয়। মিছিল শেষে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার কড়া সমালোচনা করেন বাঁকুড়ার তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
Related Articles
গার্ডেনরিচের ছায়া চুঁচুড়ায়।
হুগলি, ৩ এপ্রিল:- চুঁচুড়া খাদিনার মোড়ে গার্ডেন রিচের ছায়া। বহুতল তৈরীর জন্য জেসিবি নামিয়ে মাটি খোঁড়া চলছিল। গভীর গর্ত করে মাটি কাটায় দুই পাশে ধস। ফাটল দেখা দিয়েছে পাশের একটি দোতলা বাড়িতে।আতঙ্কিত বাসিন্দারা। ঘটনা স্থলে বিধায়ক, পুলিশ, পুরসভার প্রতিনিধিরা। নির্মানকর্মি প্রমোটারের লোকজন পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণার প্রমোটার অনিমেষ দাস চুঁচুড়া খাদিনার […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]
আতঙ্ক কাটিয়েই দিল্লি থেকে বাড়ি ফিরলেন এরাজ্যের ১৩ যুবক।
হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- অশান্ত দিল্লির আতঙ্ক কাটিয়ে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের নওদার বাসিন্দারা। শুক্রবার সকালে এরা কালকা মেলে হাওড়া ফেরেন। এদের জন্য বাড়ি ফেরার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। জিআরপি-র তরফ থেকেও এদের সহযোগিতা করা হয়। জিআরপি সূত্রের খবর মোট ১৩ জন এদিন মুর্শিদাবাদে ফিরলেন। দিল্লির সেই আতঙ্ক এখনও কাটেনি ঘরে ফিরে আসা এই রাজ্যের ১৩ যুবকের। […]









