কলকাতা, ১১ এপ্রিল:-শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি থাকা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুথে গোলমাল ও কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার যে দাবী করছেন তার স্বপক্ষে ভিডিও ফুটেজ কোথায় সেই প্রশ্ন তুলেছেন তিনি। সুখেন্দু শেখর রায় আরো বলেন, কেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনলেন না? আর বুথে যদি সিসিটিভি না থাকে তাহলেও নির্বাচন কমিশন নিয়মের ব্যতিক্রম ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন বিষয়টি ধামাচাপা দিতে চাইছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, ঘটনার ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর তা নিয়ে মিথ্যাচার শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি। অমিত শাহের পদত্যাগ এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।
Related Articles
দিনহাটার এক নার্স সহ জেলায় নতুন করে আক্রান্ত ৩ , সিল করে দেওয়া হয় আইসিইউ বিভাগও।
কোচবিহার, ১৯ জুন:- কোচবিহারে আরও তিনজন কোরোনায় আক্রান্ত হল। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অন্য দু’জন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত স্বাস্থ্যকর্মী দিনহাটা হাসপাতালের নার্স। দুই পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জের বাসিন্দা। পরবর্তীতে তাদেরকে কোচবিহার কোভিড-১৯ হাসপাতালে সাময়িক সময়ের জন্য পাঠানো হয়েছিল। প্রথমবার নেগেটিভ আসার পর এদিন তাঁর দ্বিতীয় বার সোয়াব টেস্টের রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপরেই নড়েচড়ে স্বাস্থ্য […]
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। চাঞ্চল্য।
হাওড়া,২ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে এক যুবক গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।এদিন ওই ঘটনার তদন্তে নেমে বালি থানার পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর থেকে একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র উদ্ধার হয়। সেই কাগজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে বরানগরের কেবি সরণির বাসিন্দা ওই যুবক। […]
পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জন গ্রেফতার।
হুগলি, ১০ আগস্ট:- হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। যদিও ধৃত ওই তিন জন কর্মী তৃনমুল কর্মী বলে জানা গিয়েছে। পাশাপাশি সভাপতি ও কর্মাধ্যক্ষকে নিজেদের দলের লোকেরাই হেনস্তা ও মারধর করার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। গোঘাটের পচাখালি এলাকায় পথঅবোরধ চলে। এই ঘটনায় […]









