কলকাতা, ১০ এপ্রিল:- একটি জেলার দুটি ঘটনা ছাড়া চতুর্থ দফার ভোট শান্তিপূর্ন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শীতলকুচি মাথাভাঙ্গা জোর পটকির ঘটনায় ১২৬ নম্বর বুথে ভোট স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে ডি এম ও এস পি দের রিপোর্ট পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন নিয়ে। তদন্ত চলছে বলে জানিয়েছে কমিশন। অন্য দিকে শীতল কুচির পাঠান টুলির আনন্দ বর্মণের মৃত্যুর ঘটনায় 2 জনকে আটক কড়া হয়েছে। চিনসুরার গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আরিজ আফতাব।
Related Articles
লিলুয়া-কান্ডে ধৃত যুবককে তোলা হল আদালতে। রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ধারাল অস্ত্র।
হাওড়া,১৯ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় জনবহুল বাজারে ঢুকে ধারাল অস্ত্র হাতে তান্ডব চালায় এক যুবক। আচমকা ওই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজন জখম হন। এদের মধ্যে একজন গুরুতর জখম অবস্থায় শিবপুরের জৈন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন […]
হাওড়ায় আগুন।
হাওড়া, ১৬ জানুয়ারি:- হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডের গঙ্গারাম বৈরাগী লেনের একটি স্মল ফ্যাক্টরিতে রবিবার সকালে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন। প্রথমে ২টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরও ৫টি ইঞ্জিন আনা হয়। এই ঘটনায় দমকলের মোট ৭টি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার […]
পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার।
হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া […]







