কলকাতা, ১০ এপ্রিল:- একটি জেলার দুটি ঘটনা ছাড়া চতুর্থ দফার ভোট শান্তিপূর্ন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শীতলকুচি মাথাভাঙ্গা জোর পটকির ঘটনায় ১২৬ নম্বর বুথে ভোট স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে ডি এম ও এস পি দের রিপোর্ট পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন নিয়ে। তদন্ত চলছে বলে জানিয়েছে কমিশন। অন্য দিকে শীতল কুচির পাঠান টুলির আনন্দ বর্মণের মৃত্যুর ঘটনায় 2 জনকে আটক কড়া হয়েছে। চিনসুরার গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আরিজ আফতাব।
Related Articles
মাধ্যমিকের আগে বুলডোজারে ধূলিসাৎ বাসস্থান, খোলা আকাশের নিচে ‘উমা’র ভবিষ্যত কি?
হুগলি, ১৩ জানুয়ারি:- এ বারও পুজোতে ভালই আনন্দ করেছিল উমা। কিন্তু শীতের উৎসব মরশুমে গা ভাসাতে পারেনি সে। কারণ, মাধ্যমিক পরীক্ষা। দিনের বেশিরভাগ সময় মাটির ঘরে বসে বছর পনেরোর উমার চোখ ছিল বইতে। পড়ার ফাঁকে ট্রেনের ঝিকঝিক শব্দ কানে আসতেই খোলা চোখে স্বপ্ন দেখত সে। সেও বড় হবে। হয়তো ট্রেন চালাবে কিংবা ট্রেনের মতোই জীবন […]
বেলুড় মঠে শুরু দুর্গাপূজা।
হাওড়া, ৮ অক্টোবর:- বেলুড় মঠের এবার ১২৪তম দুর্গোৎসব। তিথি মেনে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে সন্ধ্যারতির পর আজ দেবীর বোধন হয়। বোধনের মাধ্যমে বেলুড় মঠের মহাপুজার সূচনা হল আজ সন্ধ্যায়। Post Views: 435
পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুটমিল, প্রায় ৪৫০ জন শ্রমিক কর্মহীন।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখেই বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তাঁরা। মালিকপক্ষ মিল বন্ধ […]









