চিরঞ্জিত ঘোষ , ৮ এপ্রিল:- চতুর্থ দফার ভোট প্রচারের শেষ লগ্নে এসে চন্ডীতলা বিধানসভার ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব। এদিন সকালে চন্ডীতলার বিভিন্ন রাস্তায় রোড শো করে এই কেন্দ্রে দু’বারের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন দেব। এদিন খুব সকাল থেকেই চন্ডীতলার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। দেবের যাত্রা পথের দু’ধারে তাদের তাদের প্রিয় তারকা। কে দেখে আপ্লুত হয়ে পড়েন দেব। হাত নেড়ে চন্ডীতলা মানুষকে অভিনন্দন জানান তৃণমূল সাংসদ। আজকের এই বিপুল সংখ্যক জনসমাবেশের অধিকাংশ ছিলেন মহিলা। এই কেন্দ্রের প্রার্থী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে সারা বাংলা। এখানকার মানুষ তা থেকে বঞ্চিত হননি। তাই পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণ রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নবান্নে পাঠাবেন। এবারে স্থির নিশ্চিত স্বাতী।
Related Articles
ডোমজুড়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন।
হাওড়া, ৭ জুন:- নাবালিকার বিয়ে রুখে দিলো প্রশাসন। হাওড়ার ডোমজুড়ের দফরপুর মনসাতলায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, আগামী ১৪ জুন, ৩০ জ্যেষ্ঠ ওই নাবালিকার বিয়ে ঠিক হয় পঁচিশ বছর বয়সী এক যুবকের সঙ্গে। জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স বর্তমানে ১৬ বছর। এই খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। খবর যায় ডোমজুড়ের বিডিও সহ ডিএলএসএ লিগ্যাল আধিকারিক অভিরূপ […]
হিন্দমোটরে মহিলার ওপরে চড়াও মত্ত যুবকের, সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত মহিলার কাতর আর্জি!
হুগলি, ৪ নভেম্বর:- সন্ধ্যা হলেই হিন্দমোটর জনতা সরনী এবং সংলগ্ন এলাকায় জমে উঠছে নেশাখোরদের আসর। নেশাখোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। গত বুধবার রাতে জনতা সরণি এলাকায় স্থানীয় বাসিন্দা অন্তরা ঘোষের বাড়িতে পরিচিত এক মত্ত যুবক ঢুকে পড়ে এবং বারংবার দরজা খোলার জন্য পীড়াপীড়ি করতে থাকে। শনিবার অন্তরা ঘোষের অভিযোগ ওই নেশাগ্রস্ত যুবক এলাকার […]
তৃণমূল বিজেপি সংঘর্ষে আবার উত্তপ্ত খানাকুল।
হুগলি , ১৬ আগস্ট:- তৃণমূল বিজেপি সংঘর্ষে আবার উত্তপ্ত খানাকুল । রবিবার খানাকুল ১ হেলান জগন্নাথপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা । বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এদিন বেশ কয়েকটি বাইক ভাঙচুর । বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধ চলছে খানাকুলে । এদিন বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা গেলে […]








