হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার চামরাইলে এক ভ্যানচালকের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চামরাইলের মন্ডলপাড়ায় ভ্যানচালক শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। এর জেরে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব হাওড়ার সানা পরিবারে। সকাল থেকেই চলছে রান্না। মঙ্গলবারই পার্টির কর্মীরা বাজার করে দিয়ে গেছেন। মেনুতে থাকছে ভাত, রুটি, সবজি ডাল, লাল শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটল পোস্ত, এঁচোড়, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি । পাতে থাকছে সবই নিরামিষ পদ। সানা বাড়ির বারান্দায় বসেই মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নতুন চৌকি। মোট ৭ জনের খাবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাই খুশির আনন্দ সানা পরিবারে। পরিবারের সকলের আগেই কোভিড টেস্ট হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়েছে। সমস্ত খাবার তাঁর নিরাপত্তারক্ষী আগে পরীক্ষা করে দেখবেন। তারপরই সেই খাবার পরিবেশন করা হবে অমিতজিকে।
Related Articles
ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভ রানাঘাটে।
নদিয়া , ২৮ মে:- ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট আইশতলায় একটি বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং অভিভাবিকারা।করোনা আবহে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিসঠান বন্ধ সেখানে দাড়িয়ে স্কুল কতৃপক্ষ ফোনে ম্যাসেজ দিয়ে বার বার জানিয়ে দিচ্ছেন অতিরিক্ত টাকা প্রদান না করলে নতুন সেশনের পাঠ্য পুস্তক […]
৬ ডিসেম্বর ড: বি,আর,আম্বেদকারের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ৪ ডিসেম্বর:- সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী আর সেই বিশেষ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রকে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের সরকারের তরফে যখন ভারতীয় সংবিধানের দফারফা করতে ব্যস্ত তখনই রাজ্যের তরফে এই উদ্যোগ নেওয়া […]
রাজ্যে গড়ে উঠবে একাধিক উপনগরী , ঘোষণা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমের।
কলকাতা , ৩০ জুলাই:- রাজ্যে রাজারহাট নিউটাউনের ধাঁচে একাধিক উপনগরী গড়ে তোলা হবে হবে বলে আবাসনমন্ত্রী তথা হিডকো-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায় তা ওই বৈঠকের মূল আলোচ্য ছিল। একইসঙ্গে হিডকোর আগামী […]







