হাওড়া , ২৮ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় সিইএসসি-র বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কামাল আখতার, শান্তনু মাহাতো ও রাজনারায়ণ রায় নামের তিন সিইএসসি-র কর্মীকে। বেলুড় থানার পুলিশ আজ বৃহস্পতিবার এদের হাওড়া আদালতে পাঠায়। বুধবার এই ঘটনার পর সিইএসসি-র ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “পুলিশকে বলব, এটা ক্রিমিনাল অফেন্স, ক্রাইম। যার অবহেলার জন্য এটা হল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” উল্লেখ্য, বেলুড়ে জিটি রোডে বিদ্যুতের তারের উপরে ভেঙে পড়েছিল গাছের ডাল। সেই গাছ কাটতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দমকলকর্মী সুকান্ত সিংহ রায়ের(২৭)। এই ঘটনায় গাফিলতির অভিযোগ ওঠে সিইএসসি -র বিরুদ্ধে। দমকলের তরফ থেকে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। এই ঘটনায় গ্রেফতার হন তিন সিইএসসি কর্মী।
Related Articles
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে।
হুগলি , ৯ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর মগরা থানা এলাকার। অভিযোগকারী মহিলা বারংবার মগরা থানায় অভিযোগ জানালেও কোন কাজ না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, ত্রিবেনী কালিতলার ওই মহিলা স্বামী পরিত্যক্তা। বছর দু’য়েক ধরে ওই মহিলার সাথে স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা […]
কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে , নাম না করে কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৫ নভেম্বর:- রাজ্যের আইএএস এবং আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে কারুর নাম না করে কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন পুলিশ আধিকারিকদের ইনকাম ট্যাক্স, ভিজিলান্স কমিশন দিয়ে হেনস্থা করানো হবে বলে ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয় রাজ্যে কর্মরত আইএএস, […]
বৈধ নথি না থাকায় বাংলাদেশী যুবক গ্রেফতার হাওড়ায়।
হাওড়া , ১৭ জুলাই:- বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাসনগর এলাকায় […]






