চিরঞ্জিত ঘোষ , ৩ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে আর সাত দিন বাকি। তাই হুগলির বিভিন্ন বিধান সভার প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে প্রচারে বেরিয়ে পড়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে তাদের বক্তব্য তুলে ধরছেন। চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তৃতীয় বার জয়ের লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। ডানকুনি ও চন্ডীতলার অলিগলিতে পৌঁছে যাচ্ছেন। তিনি বিগত 10 বছরের শাসনকালের রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে তাই তুলে ধরছেন চন্ডিতলার মানুষের কাছে। শনিবারও তিনি বেরিয়েছিলেন ভোট প্রচারে। দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি তার প্রচার সারেন। এই কেন্দ্রে তার প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং সিপিএমের প্রার্থী থাকলেও তিনি আত্মবিশ্বাসী তার জয়ের ব্যাপারে। স্বাতী জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিরিখে চন্ডীতলা বাসি তাকে এবারও বিমুখ করবেন না।
Related Articles
গ্রাম-শহরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে নজিরবিহীন উদ্যোগ রাজ্যের।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে বড়োসড়ো পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। স্বাস্থ্য খাতে রাজ্যের নিজস্ব বিপুল বরাদ্দ এবং পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ কাজে লাগিয়ে জেলায় জেলায় এইসব পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকাঠামোর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, ব্লক স্তরের হেলথ এবং ওয়েলনেস সেন্টার তৈরি ইত্যাদি। একই সঙ্গে […]
রাজ্যের পর্যটন শিল্পকে আরো উন্নত করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১৪ আগস্ট:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । পর্যটনশিল্পে যারা বিনিয়োগ করবেন তাদের বিশেষ সুবিধা দিতে এক জানালা নীতি মেনে চলার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার পর্যটন প্রমোশন বোর্ডের বৈঠক মুখ্য সচিব এইচ কে দ্বিবেদি এই সিদ্ধান্ত নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আলাদা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। […]
কল আছে, জল নেই, চাতক পাখির মতোই কলের দিকে তাকিয়ে গ্রামবাসী।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- সজলধারা প্রকল্পে সরকারী খরচে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন তৈরি হয়েছে। প্রকল্প চালু হলেও নেই কোনো জল সরবরাহ। তাই রাস্তার পাশে পঞ্চায়েতের কল ও পুকুরের উপর ভরসা গ্রামবাসীদের। চণ্ডীতলা ব্লকের বাকসা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জল সমস্যায় জর্জরিত গ্রামবাসিরা। পঞ্চায়েত থেকে জেলাশাসক সহ বিভিন্ন দফতরে জানিয়ে কোনো ফল মেলেনি বলে অভিযোগ […]









