হাওড়া , ৩ এপ্রিল:- ফের রথীনের বিরুদ্ধে পোস্টার পড়ল হাওড়ায়। হাওড়ার প্রাক্তন মেয়র বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তীর নামে বেশ কিছু পোস্টার এবং ব্যানার দেওয়া হয়েছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। নিচে লেখা শিবপুর কেন্দ্র নাগরিকবৃন্দ। তবে ওই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। গিরগিটি বলেও পোস্টারে কটাক্ষ করা হয়েছে। এ নিয়ে শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী শনিবার হাওড়ার ব্যাঁটরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রথীনবাবু জানান যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বা কারা করেছে। তিনি অবিলম্বে ঘটনার তদন্ত চেয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
Related Articles
স্কুলের সিসিটিভির ডিভিআর নিয়ে পালালো চোরেরা।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- মগরার প্রভাবতী বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার বাগাটি এলাকায়। শনিবার সকালে স্কুল খোলার পরেই বিষয়টি নজরে আসে। দেখা যায় স্কুলের এক সাইডের একটি গ্রিলের তালা ভেঙে চোরের দল স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষিকার ঘরের দরজার তালা ভেঙে সেই ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বেশ কয়েকটি আলমারি তছনছ করে, প্রধান […]
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব রেলের মালদা ডিভিশনে মালদা থেকে বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন চললো মহিলাদের দ্বারা
মালদা,৮ মার্চ:- ট্রেনের চালক থেকে টিটিই, গার্ড এক্সামিনার , নিরাপত্তাকর্মী সকলেই মহিলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব রেলের মালদা ডিভিশনের অভিনব উদ্যোগে মালদা থেকে বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন চললো মহিলাদের নিয়ে। একবিংশ শতাব্দীতে সমাজের উচ্চ শিখরে মহিলারা যে স্বনির্ভর, তা এদিনের বাস্তব চিত্র উঠে এসেছে মালদায়।রবিবার দুপুর তিনটায় মালদা টাউন স্টেশন থেকে মহিলাদের দ্বারা পরিচালিত […]
জলস্বপ্ন প্রকল্পে চলতি বছরে এক কোটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেবার উদ্যোগ সরকারের।
কলকাতা, ২৩ জুলাই:- ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের মানুষের জন্য পরিশ্রুত পানীয় জলের ওপর জোর দিয়েছিল মা, মাটি, মানুষের সরকার। তার পর এক দশক কেটে যাওয়ার পর এই লক্ষ্যে অনেকটা পথই এগিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলস্বপ্ন নামে এক প্রকল্প হাতে নেয় সরকার। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামাঞ্চলের ১ […]







