শিলিগুড়ি , ৩ এপ্রিল:-শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকা অভিযান চালায় বনকর্মীরা। এরপর একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায়। সেই সময় তুষের আড়াল থেকে উদ্ধার হয় সেগুন কাঠ। এর পাশাপাশি আরও একটি ছোট গাড়ি থেকে উদ্ধার হয় কাঠ। এবং এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া কাঠগুলি গয়েরকাটা থেকে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল। এবং উদ্ধার হওয়া কাঠগুলোর বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Related Articles
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা ইমামবাড়ার সংলগ্ন পার্ক।
হুগলি, ২০ ডিসেম্বর:- বছর ছ’য়েক আগে ‘গ্রিন সিটি’ প্রকল্পে প্রায় ৫০ লক্ষ টাকায় গড়া হয়েছিল চুঁচুড়ায় হাজি মহম্মদ মহসিনের সমাধিস্থল সংলগ্ন পার্কটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ইমামবাড়া পাশের সেই পার্ক এখন বেহাল। আগাছায় ভরেছে পুরো চত্ত্বর। ইমামবাড়া কমিটির সদস্য মির্জা সাজেদ আলি বলেন, “পার্ক পরিষ্কারের দায়িত্ব আমাদের হাতেই রয়েছে। তবে, পার্কের কাজ এখনও শেষ হয়নি। গোটা […]
বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচী।
হুগলী,১৩ ডিসেম্বর:- বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচীতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মীদের সাথে নিয়ে হরিপালের পশ্চিম গোপীনাথপুরের গোপালপ্রসাদ গ্রামে বিবাহ বাড়িতে যান বিধায়ক। বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন বিধায়ক। এমনকী বিয়েবাড়ির খাওয়ার পংতিতে গিয়ে নিজে হাতে কার্ড দেন বিধায়ক। এই অভিনব প্রচারে খুশি নববধূ থেকে বর সকলেই। Post Views: 473
“খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি।
সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- লকডাউনের সময় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের “খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি। শনিবার ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়ার হরিজনপল্লি এলাকায় দরিদ্র শ্রেনীর মানুষদের মধ্যে চাল,ডাল, আলু প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ […]







