সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- লকডাউনের সময় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের “খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি। শনিবার ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়ার হরিজনপল্লি এলাকায় দরিদ্র শ্রেনীর মানুষদের মধ্যে চাল,ডাল, আলু প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও কোনরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ আইন বিরুদ্ধভাবে ব্যাপক জমায়েতের মধ্যেই সেইসমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এলাকাবাসীদের হাতে। যেই ভিড়ে উপস্থিত ছিলো আট থেকে আশি। দু’একবার বলা ছাড়া সেই ভিড় এড়ানোর কোন প্রচেষ্টাই চালাতে দেখা গেলো না বিজেপির জেলা নেতৃত্বদের।
নদীয়ার তেহট্টের এক মহিলার দৌলতে শুক্রবার রাতেই রাজ্যের করোনার সংখ্যা একলাফে দশে পৌঁছেছে। সেই খবরেই যেদিন রাজ্য তোলপাড়, সেদিনই বিজেপির এরকম গাফিলতিপনায় প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও বিজেপি নেতা গৌতম চ্যাটার্জী কেন্দ্রীয় সরকারের সুনাম করার পাশাপাশি জমায়েত প্রসঙ্গে বলেন আমরা জমায়েত করছি না, তবে যারা ক্ষুদার্থ তারা খাবার দেখে তো ছুটে আসবেই। অন্যদিকে এবিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ভূলে সমস্ত দল গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসুক সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীই চায়, কিন্তু এভাবে জমায়েত করে খাদ্যসামগ্রী দিলে সংকট মোচনের থেকে সংকটকেই ডেকে আনা হবে।Related Articles
হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। এখনো অধরা ৪।
হাওড়া, ১২ আগস্ট:- হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। অভিযুক্তের নাম আদিত্য সিং ওরফে আদিত্য সিং রাঠোর (২০)। ধৃত যুবক হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা। তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও বাকি চারজন এখনো অধরা। তাদের খোঁজ চলছে। আইনজীবীদের তরফে সিনিয়র আইনজীবী সমীর বসু রায়চৌধুরী জানান, তাঁরা পুলিশ প্রশাসনের […]
সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে।
কলকাতা, ১১ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে ১৯ নভেম্বর। ডিসেম্বরের মধ্যেই পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্য সচিব এইচকে দ্বিবেদী পূর্ত দপ্তরের সঙ্গে এই সংস্কার নিয়ে বৈঠকে বসেছিলেন। পরে পূর্ত মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে সেতুর দু পাশের ২০ […]
পিচবোর্ডের ওপর নিজের হাতে কাগজের দুর্গা এঁকে নিজেই পূজা করছেন একাদশ শ্রেণীর ছাত্রী।
হুগলি, ১০ অক্টোবর:- কাগজের পিচবোর্ডের উপর নিজের হাতে দুর্গার ছবি এঁকে নিজেই করে পুজো। শ্রীরামপুর চাঁতরার একাদশ শ্রেণীর ছাত্রী ৠত্বিকা মল্লিক। তার হাতে আঁকা ছবি তে মল্লিক বাড়িতে হয় দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় মল্লিক বাড়ির দুর্গাপুজো। রথযাত্রার দিন প্রতিমার কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে যায় প্রতীমা তৈরীর প্রস্তুতি। পাটকাঠি, পিচবোর্ড, রঙিন কাগজ, […]











