কলকাতা , ৩০ মার্চ:- টিকা নিয়েও এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার টুইট করে নিজেই এসি কথা জানালেন, ফারুক পুত্র ওমর আব্দুল্লাহ। তিনি বললেন, ‘আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও বলেন, কয়েকদিনে যারা আমার বাবা ও পরিবারের সংস্পর্শে এসেছে যারা এসেছে তাঁরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সময়মত টেস্ট করাবেন। প্রসঙ্গত, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দিন কয়েক পরই তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হলেন। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ন্যাশনাল কনফারেন্সের সভ্য সমর্থকরা। কারণ ফারুকের বয়স এখন ৮৪ বছর, আর তাঁর কিডনিও প্রতিস্থাপিত হয়েছে। গত ২ মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে টিকা নেন তিনি।
Related Articles
দিনহাটায় ক্যা-এর সমর্থনে রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের পদযাত্রা।
কোচবিহার,৯ জানুয়ারি:- নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক চাপানুতর বিজেপি ও তৃণমূলের মধ্যে। গোটা রাজ্যে সম্মুখসমরে নেমেছে এই দলই। এরই মাঝে অবশ্য ক্যা বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে ধর্মঘটের পথে সামিল হয় কং-বাম জোট।শুধু এই বাংলাতেই নয়, গোটা দেশে এই ইস্যুকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলায় ক্যা বিরুদ্ধে প্রথম থেকেই সুর চরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। […]
পুজোর পর দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার , দায়িত্বে আইএফএ।
স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- সরকারিভাবে আইলিগ আর দ্বিতীয় ডিভিশন আইলিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব পেল আইএফএ। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে। অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার। কল্যাণী, বারাসাত অথবা কিশোরভারতী স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটা মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচগুলো। তিনটে মাঠই তৈরি রাখছে রাজ্য ফুটবল সংস্থা। […]
দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট।
কলকাতা, ২০ মে:- আশঙ্কা ছিল। সেই মতো ছিল প্রস্তুতিও। কিন্তু দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ ভোট গ্রহণ। শুধু বেলা ১১ টা থেকে শুরু হওয়া, ঘন্টা খানেকের ভারী বৃষ্টি কিছুটা তাল কেটেছিল। যদিও তারপর ঠান্ডা আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। তবে অশান্তি একবারে হয়নি তা নয়। কিন্তু এই […]









