হুগলি , ২৭ মার্চ:- চাঁপদানি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুঁইনের হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ সিং। বিজেপি প্রার্থীর অভিযোগ ২০১৫ সালে পৌরসভার হলফনামায় যা ছিল ২০২১ সালে তার সম্পতি দশগুন বৃদ্ধি পেয়েছে। দিলীপ সিং দাবি করছেন এই পাঁচবছরে হোটেল সহ একাধিক জায়গায় ফ্লাট রয়েছে তার। কোন জাদুবলে তৃনমুল প্রার্থীর সম্পত্তির বৃদ্ধি হয়েছে তার উত্তর চাইছে চাঁপদানি বিধানসভার জনগন। অভিযোগ যেখানে সাধারণ মানুষ আমফানের টাকা পাচ্ছে না, প্রধানমন্ত্রীর আভাস যোজনার বাড়ি পাচ্ছে না, অভিযোগ তৃনমুল দলের নেতাদের সম্পত্তি বেড়ে চলছে। তার অভিযোগ চেয়ারম্যান হয়ে এতো সম্পত্তির মালিক হলে, বিধায়ক হলে কি হবে। অন্যদিকে তৃনমুল প্রার্থী অরিন্দম গুইন বলেন মিথ্যার উপর দাঁড়িয়ে বিজেপি দল চলছে। চাঁপদানি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হারবে বলে মিথ্যা অপপ্রচার করছে। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না বলে ব্যক্তিগত আক্রমন করছে। তাতে কোন লাভ হবে না বিজেপির।
Related Articles
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক নাটক বন্ধের আশঙ্কা ঋতব্রতর।
কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি […]
বিদ্যাসাগর সেতুর ওপর নজরদারির জন্য গঠন করা হচ্ছে বিশেষ দল।
কলকাতা, ৪ মে:- শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতুর উপর সর্বক্ষণ নজরদারির জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে। ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কর্মীদের নিয়ে ওই দল গঠন করা হবে। প্রশানিক সূত্রে জানা গিয়েছে সেতুর রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার এইচ আর বি সির পরিকাঠামো জনিত সমস্যার কারণে সর্বক্ষণ নজরদারি সম্ভব হচ্ছে না। এর ফলে সেতুর […]
রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে। হাওড়াতে বনধের তেমন কোন প্রভাব না থাকলেও আজ সকালে বিজেপি সমর্থকরা হাওড়ার শানপুর মোড়ে পথ অবরোধ করার চেষ্টা করে। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, র্যাফ এবং মহিলা পুলিশ। বিজেপি সমর্থকরা রাস্তা আটকে যানবাহন বন্ধ […]










