সুদীপ দাস , ২৭ মার্চ:- বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায় প্রচারে যান চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্থানীয়দের অনুরোধে বসন্ত উৎসবে শামিল হতে তিনি এগিয়ে যান। লকেট চ্যাটার্জির অভিযোগ এরপরই তৃণমূলের ব্যাচ পড়া কিছু সমর্থক তার দিকে সেই বিষাক্ত আবির ছোড়ে। যদিও চশমার জন্য কিছুটা রক্ষা হলেও আবির তার চোখে ঢুকে যায়। এরপরই তিনি ফিরে আসেন ব্যান্ডেল লিচুতলায় তার বাড়িতে। ঘটনার পরই এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান লকেট চ্যাটার্জি। থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে বলে তিনি জানান। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন বিরোধী দলের নেতা-নেত্রীদের অসন্মান করা তৃণমূলের সংস্কৃতি নয়। লকেটদেবী জানেন তিনি ৫০ হাজারের বেশী ভোটে হারতে চলেছেন। তাই প্রচারে থাকার জন্য তিনি এইসব নাটক করছেন।
Related Articles
বিনা অনুমতিতে মাঠ নেবার প্রতিবাদে বিক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের ।
হুগলি , ৫ এপ্রিল:-হেলিপ্যাড তৈরি হবে তাই বিনা অনুমতিতে মাঠ নেবার প্রতিবাদে বিক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের । হুগলীর শেওড়াফুলি রাজবাড়ী মাঠের ঘটনা। তাদের অভিযোগ আগামী মঙ্গলবার শেওড়াফুলিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর একটা রেলি আছে,তার জন্য এলাকার স্কুলের খেলার মাঠে হেলিপ্যাড তৈরি করবে বলে অভিযোগ। কিন্তু সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এলাকার স্কুলের মাঠটি বলে দাবি […]
শিলিগুড়িতে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে,ব্যাপক চাঞ্চল্য।
দার্জিলিং,১৬ জানুয়ারি:- নিজের দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়ায়। মৃত ব্যক্তির নাম কেশব মণ্ডল। জানা গিয়েছে যে নারায়ণ মণ্ডল নামে অভিযুক্ত ভাই দীর্ঘ দিন ধরেই পরিবারের সদস্যদের উপর অত্যাচার করতো। এবং বুধবার দুপুরে দাদা কেশব […]
“হাম সব চোর হায়” সিনেমার বাস্তবিক চরিত্রই তৃণমূল কংগ্রেস – তোপ সায়ন্তনের।
হুগলি , ২৮ জুন:- অনেকদিন আগে হাম সব চোর হ্যায় বলে একটা হিন্দি সিনেমা এসেছিল বর্তমানে তৃণমূল দলটা হচ্ছে তাই । ওদের দলের মধ্যে এত চোর আছে যে দলটাই উঠে যাবার জোগাড় হয়েছে। আজ হুগলির রাজবলহাট এক অনুষ্ঠানে এসে বিজেপি নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের কাছে একথা জানালেন । তাকে প্রশ্ন করা হয়েছিল আমফানের ত্রাণের টাকা […]








