বাঁকুড়া , ২৩ মার্চ:- জয়রামবাটি পেরিয়েই বসেছে চেকপোস্টের নাকা পয়েন্ট আর ঠিক সেই নাকা পয়েন্ট এর আগেই নতুন করে দেখা দিলো টোল প্লাজা। এখানে কোন লরি যাতায়াত করলেই তাদের কাছ থেকে আড়াইশো টাকা করে আদায় করা হচ্ছিল এরকমি অভিযোগ তুলল ট্রাক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। হয়েছে নতুন পাকা ঘর তাতে রয়েছে দুটি কম্পিউটার এবং সিসি ক্যামেরা দুটি গলায় সিকিউরিটি কার্ড ঝুলিয়ে রয়েছে অফিসার লরি পারাপার করলেই তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে তাদের চার্ট অনুযায়ী টাকা, তাদের কাছে কিছু ডকুমেন্ট আছে যেখানে স্থানীয় থানার স্ট্যাম্প দেওয়া আছে। টোল তত্ত্বাবধানে যারা ছিলেন তারা দাবি করেন জেলা পরিষদ থেকে অনুমতি পাওয়ার পরে আমরা এখানে বসেছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য গয়াসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। স্থানীয় কিছু মানুষ অল ট্রাক মালিকের পক্ষ থেকে কিছু মানুষ জমায়েত হয় এ টল প্লাজা বন্ধ করে দেয় তারা। আগামী সময়ে তার প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান। ঘটনাস্থলে পুলিশ আছেন যারা তত্ত্বাবধানে ছিল টোলপ্লাজার তাদেরকে থানাতে ডাক করায়।
Related Articles
ডানকুনিতে রেলের উচ্ছেদ হওয়া হকারদের পাশে দাঁড়ালেন স্বাতী খন্দকার।
হুগলি, ৩ অক্টোবর:- ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকায় যে সমস্ত হকার অটো টোটো চালক এবং চায়ের দোকানের ব্যবসা করে দিন গুজরান করেন তাদের রেল কর্তৃপক্ষ বাধা দিচ্ছে। ফলে এই সমস্ত গরীব মানুষেরা যারা দিন আনে দিন খায় সেই সমস্ত হকার ভাই টোটো চালক, রিক্সা চালক, চায়ের দোকান তারা কোথায় যাবেন। এর বিরুদ্ধে আজকে প্রতিবাদে সামিল হয়েছিলেন […]
তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়।
হাওড়া, ৮ ডিসেম্বর:- তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। শুক্রবার রাতে উলুবেড়িয়ার তপনা পঞ্চায়েতের বীশ্বেশ্বরপুরে ওই ঘটনা ঘটে। মৃতের নাম সমীরণ পন্ডিত(৫০)। সমীরণের স্ত্রী রানুবালা ৬ বছর যাবৎ তপনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। পেশায় জরির কারবারি সমীরণ এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ব্যবসায়ীক কারণে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন […]
উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- ডিম উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন আগামী আর্থিক বছরের মধ্যে আরও ৩৯০ কোটি ডিম উৎপাদনের মাধ্যমে রাজ্যে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে বছরে ১০৫০ কোটি ডিম উৎপন্ন হয়। যেখানে রাজ্যে ডিমের চাহিদা ১৪৫০ কোটি। বাকি ডিমের যোগান […]











