বাঁকুড়া , ২৩ মার্চ:- জয়রামবাটি পেরিয়েই বসেছে চেকপোস্টের নাকা পয়েন্ট আর ঠিক সেই নাকা পয়েন্ট এর আগেই নতুন করে দেখা দিলো টোল প্লাজা। এখানে কোন লরি যাতায়াত করলেই তাদের কাছ থেকে আড়াইশো টাকা করে আদায় করা হচ্ছিল এরকমি অভিযোগ তুলল ট্রাক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। হয়েছে নতুন পাকা ঘর তাতে রয়েছে দুটি কম্পিউটার এবং সিসি ক্যামেরা দুটি গলায় সিকিউরিটি কার্ড ঝুলিয়ে রয়েছে অফিসার লরি পারাপার করলেই তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে তাদের চার্ট অনুযায়ী টাকা, তাদের কাছে কিছু ডকুমেন্ট আছে যেখানে স্থানীয় থানার স্ট্যাম্প দেওয়া আছে। টোল তত্ত্বাবধানে যারা ছিলেন তারা দাবি করেন জেলা পরিষদ থেকে অনুমতি পাওয়ার পরে আমরা এখানে বসেছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য গয়াসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। স্থানীয় কিছু মানুষ অল ট্রাক মালিকের পক্ষ থেকে কিছু মানুষ জমায়েত হয় এ টল প্লাজা বন্ধ করে দেয় তারা। আগামী সময়ে তার প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান। ঘটনাস্থলে পুলিশ আছেন যারা তত্ত্বাবধানে ছিল টোলপ্লাজার তাদেরকে থানাতে ডাক করায়।
Related Articles
প্রত্যেক মাসে হয় জন্মদিন, হয় কেক কাটা, থাকে উপহারও, মিড ডে মিলে থাকে স্পেশাল মেনু।
হুগলি, ১১ আগস্ট:- পোলবার পাউনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ। তার ফলও মিলছে হাতে নাতে। বিগত বছরে যেখানে ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল পঞ্চাশ ষাটে সেই সংখ্যা এখন আশি ছাড়িয়েছে। স্কুল পড়ুয়াদের স্কুলেই হয় জন্মদিন পালন। কেন এমন ভাবনা? প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম ঘোষাল বলেন, পাউনান সিদ্ধেশ্বরী প্রাথমিক স্কুলে মূলত প্রান্তিক এবং […]
হকারদের থেকে তোলাবাজিতে রেয়াত নয়: অরূপ।
হাওড়া, ৫ মার্চ:- হকারদের থেকে তোলাবাজির অভিযোগ এলে কড়া ব্যবস্থার নিদান দিলেন অরূপ। মঙ্গলবার সকালে হাওড়ায় এক পথসভায় এসে অরূপ রায় বলেন, প্রায়শই শোনা যায় হাটের দিন আনা দিন খাওয়া গরিব হকারদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। এমন জিনিস বরদাস্ত করা হবেনা। নয় আপনারা সরাসরি পুলিশকে অভিযোগ জানান। নাহলে আমাকে জানালে আমি পুলিশকে ফোন করে […]
নতুন রেশন কার্ড না পাওয়ায় বিক্ষোভ গোঘাটে।
হুগলি,৪ মে:- গোঘাট দু’নম্বর ব্লকের বহু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা রেশন না পেয়ে গোঘাট দু’নম্বর ব্লকে সোমবার বিক্ষোভ দেখাতে থাকে।রাজ্যে চলছে লকডাউন,এই পরিস্থিতিতে রেশন না পাওয়ার ফলে তারা আন্দোলনে শামিল হয়,তাদের দাবি গত ৫ বছর ধরে পুরনো রেশন কার্ড পরিবর্তনের ফর্ম ফিলাপ করলেও তারা নতুন রেশন কার্ড না পাওয়ায় তারা বর্তমানে রেশন পাচ্ছেন না,এরই প্রতিবাদে […]










