কলকাতা ,২০ মার্চ:- সিআইডি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ওই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।আগামীকালই তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।উল্লেখ্য গত 10 ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে গুরুতর ভাবে আহত হন। তিনি পরিকল্পিতভাবে হামলার অভিযোগ এনেছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যে নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়।
Related Articles
আগামী আইপিএল ভারতেই , আশাবাদী মহারাজ
স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন […]
করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১২ নভেম্বর:- গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। এই সময় নতুন করে তিন হাজার ৮৫৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ২০ হাজার ৮৪০ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৮১ হাজার ১৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত […]
মহিলাদের সুরক্ষায় হাওড়ায় চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা ।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি […]









