সুদীপ দাস , ১৬ মার্চ:- পৌরপ্রশাসকের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা দুর্নীতির মামলাকারী গুলিবিদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। গুলিবিদ্ধ ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪৮)। তিনি চাঁপদানির কলুভাগার এলাকার বাসিন্দা। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত প্রশান্ত আজ রাত ৯টা নাগাদ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন। তাঁর ডান হাতে গুলি লাগে। প্রশান্ত বর্তমানে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আসেন। বিজেপির অভিযোগের তির তৃনমুলের বিরুদ্ধে। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব।
উত্তর ২৪ পরগনা, ৯ জুন:- ইস্টবেঙ্গল ক্লাবের সার্ধশতবর্ষে উপলক্ষে করোনাভাইরাস এর লকডাউন এর ফলে মানুষ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে সেই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে এক বেলার খাবার তুলে দিল পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। আজ দুপুরে বিবির বাগান মোড়ে বিটি রোডের উপর পথচলতি মানুষ রিস্কা চালক, ভ্যানচালক এদের সাথে যারা অর্থনৈতিক দিয়ে […]
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও।
হাওড়া, ২৬ মেয়ে:- ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল হাওড়াতেও। আজ ফেরি পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দুপুর থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা। হাওড়া ব্রিজে দিনের আলোয় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে এমন ছবিও ধরা পড়েছে। হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষজনকে সতর্ক করা হয়েছে। গঙ্গার […]
রাস্তায় বৃদ্ধের মৃতদেহ রেখে অবরোধ এলাকাবাসীর।
হুগলি, ২৪ মার্চ:- পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তার উপর মৃতদেহ রেখে অবরোধ করল এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায় টি এন মুখার্জি রোডে। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীর দাবি যে তিন যুবকের বেপরোয়া গতির শিকার হয়েছেন হয়েছেন ওই বৃদ্ধ সেই তিন যুবককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত ওই ব্যক্তির নাম মুকুট পিউরিফিকেশন (৬৫)। […]








