পূর্ব বর্ধমান , ১৬ মার্চ:- আগামী ১৭ই এপ্রিল মন্তেশ্বর বিধানসভা নির্বাচন। মন্তেশ্বর বিধানসভা প্রায় আড়াই লাখের মতো ভোটদাতা রয়েছে, তার মধ্যে প্রায় ছয় হাজার নতুন ভোটার সংযুক্ত হয়েছে।আজ মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ভোটারদের ভোট দানে আগ্রহী করতে ই এপিক ডাউনলোড ও সেলফি জনের কাট আউট নিয়ে প্রচার করা হয়। এদিনের কর্মসূচিতে বিডিও (মন্তেশ্বর ) ব্লকের সকল এ আর ও দীপঙ্কর ভট্টাচার্য, চণ্ডী চরণ কোলে উপস্থিত ছিলেন। মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানান, ঐ সমস্ত নতুন ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটারের মোবাইল নম্বর নথিভূক্ত রয়েছে তারা ই এপিক অ্যাপসের মাধ্যমে সচিত্র পরিচয় পত্র ডাউনলোড করেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
Related Articles
খুলে গেল মন্ত্রী লক্ষ্মীরতনের স্পোর্টস অ্যাকাডেমি।
হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত […]
হেলে গিয়েছে বেলিলিয়াস পার্কের নির্মীয়মান টাওয়ার।
হাওড়া, ২৩ নভেম্বর:- সামান্য হেলে গিয়েছে হাওড়ার বেলিলিয়াস পার্কের নির্মীয়মান টাওয়ার। বিষয়টি পরীক্ষার জন্য শিবপুর আইআইইএসটি অথবা যাদবপুর ইউনিভার্সিটির মতো নিরপেক্ষ সংস্থার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে রিপোর্ট নেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া পুরসভা। দেশের অন্যতম উঁচু নির্মীয়মাণ টাওয়ার হেলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে এই টাওয়ার। বিপদের সম্ভাবনা থাকায় […]
নিজের বাড়িতে ভোট দিলেন ১০০ বছরের আঙুরবালা।
হুগলি, ১৫ মে:- ভোটের দামামা বেজে গিয়েছে। হুগলীতে ভোট আগামী ২০সে মে। কিন্তু তার আগেই বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষ দের থেকে ভোট গ্রহণ কর্মসূচি হয়। এই তীব্র দাবদাহে ভোট গ্রহণ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন অনেকই তাই নির্বাচন কমিশনের উদ্যেগে বাড়িতে বসেই ভোট দিচ্ছেন বয়স্ক মানুষরা। এদিন হুগলী জেলার আরামবাগ লোক সভা কেন্দ্রের হরিপালে ভোট […]








