হাওড়া , ১৫ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সুকান্ত পল্লী অঞ্চলে সংঘর্ষ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, হঠাৎই অন্য পাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা কোনও কারণ ছাড়াই অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাড়ায় ও বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
আন্দোলনে ল-ক্লার্করা অবরোধ শ্রীরামপুরে।
হুগলি, ২২ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে ১৩ দফা দাবিতে শ্রীরামপুরের বটতলার জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল কর্মীরা।প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে অবরোধ চলে। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা। Post Views: 662
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]
তারকেশ্বরের বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর।
তারকেশ্বর , ৬ এপ্রিল:- স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট অরিন্দম ভট্টাচার্য আক্রান্ত। ভাঙচুর করা হয়েছে গাড়ি। ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা। ধরমপুরে আক্রান্ত হন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্বপন দাশগুপ্ত তিনি নিশ্চিন্তপুর এ আসেন তাঁর সঙ্গে দেখা করতে আসেন তার এজেন্ট। তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। ধাক্কাধাক্কি করা হয় স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট […]








