কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্য সরকার অফলাইনে পঠন পাঠন বন্ধ থাকা বিভিন্ন সরকারি এবং সরকার পসিত স্কুলগুলির প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভাগে মিড ডে মিলে রান্না করা খাবার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে সব জেলাশাসক এবং মহকুমা শাসককে চিঠি দিয়েছে। শিক্ষা দপ্তর থেকে পাঠানো এই চিঠিতে স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার পরিবেশনের জন্য সব সরঞ্জাম ঠিকমত আছে কিনা আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে তা অনলাইনে জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য গত ১৬ই নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভাগে অফলাইনে পঠন পঠন শুরু হয়েছে। এই চিঠির ফলে আগামী বছরের শুরুতেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে অফলাইন ক্লাস শুরু হবে বলে মনে করা হচ্ছে।
Related Articles
বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দক্ষিণেশ্বর।
উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- দক্ষিণেশ্বর বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে আসে রেলের আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে এই দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হয়। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। কেউ ১৫-২০ বছর কেউবা তারও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের এই রেল স্টেশন সংলগ্ন […]
ছড়াল বাঘের আতঙ্ক, বিনপুরে মালাবতীর জঙ্গলে পাতা হল খাঁচা।
ঝাড়গ্রাম,৭ জানুয়ারি:- বিনপুরের মালাবাতীর জঙ্গল লাগোয়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়ানোয় সুন্দরবন থেকে আনা হল বাঘ বিশেষজ্ঞদের একটি প্রতিনধি দল। পাশাপাশি আজনা জন্তুটিকে ধরার জন্য জঙ্গল লাগোয়া কংসাবতী ক্যানেলে খাঁচাও পাতা হয়েছে। খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছে একটি ছাগল। তবে বাঘের আতঙ্ক ছড়ালেও বন্য জন্তুটি বাঘই কি না, তা এখনও বনদপ্তর নিশ্চিত করতে পারেনি। অজানা […]
খানাকুলে ত্রাণ দিতে এসে বিক্ষোভের মুখে বিধায়ক।
খানাকুল, ৬ অক্টোবর:- খানাকুলের জয়রামপুরে ত্রান দিতে এসে বিক্ষোভের মুখে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ।এদিন এই বিক্ষোভ দেখায় এলাকার তৃনমুল কর্মীরা। বানভাসি দুর্গতদের ত্রাণসামগ্রী দিতে গিয়ে এলাকার তৃনমুল কর্মীদের কাছে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি। ত্রাণ দিতে যাওয়ার সময়ে তাঁকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার […]








