হুগলি , ১৪ মার্চ:- ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আদি এবং নব্য বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ। হুগলি সিঙ্গুরে দলবদল করে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে সিঙ্গুরে ব্যাপক বিক্ষোভ। সেখানকার বিজেপি কর্মীরা রবিন বাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন। বিজেপি কর্মীরা জানান যেভাবে এখানে পুরনো এবং প্রকৃত বিজেপি কর্মীদের নেতাদের উপেক্ষা করে কয়েক দিন আগে দলে আসা রবিবাবুকে প্রার্থী করেছে দল, এটা তারা মানতে পারছেন না। যে মানুষটা গত দু’বার বিধায়ক থাকাকালীন সিঙ্গুরের বিন্দুমাত্র উন্নতি তিনি করেননি তিনি কেবলমাত্র টিকিটের লোভে বিজেপিতে নাম লিখিয়েছেন। এই লোভী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুরের বিজেপি কর্মীরা কোন মতেই মেনে নেবে না যদি অবিলম্বে সিঙ্গুরএই রবীন্দ্রনাথ বাবুকে প্রার্থী পথ থেকে সরিয়ে না দেয়া হয় তাহলে বিজেপি কর্মীদের ক্ষোভ তুঙ্গে উঠবে।
Related Articles
ডোমজুড়ে পুকুরে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির দেহ।
হাওড়া, ১৯ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ে পুকুর থেকে এক নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় গয়লাপাড়ার পুকুরের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জয় পাল (৪২) গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এরপর মঙ্গলবার সকালে এলাকার ওই পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। খবর দেওয়া হয় […]
নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপের।
পূর্ব মেদিনীপুর,১ মে:- সকালে প্রাতঃভ্রমণে সস্ত্রীক বেরিয়ে দিঘার সমুদ্র তটে প্রায় দু কিলোমিটার হাটলেন দিলীপ ঘোষ। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পর্যটক সহ এলাকার মানুষজন দিলীপ ঘোষ কে নিয়ে ব্যস্ত হয় সেলফি তুলতে। দীঘার জগন্নাথ মন্দিরে আসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি পার্টির নীতির বাহিরে করিনি, আপনারা […]
আম্বেদকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যানের
হুগলি, ১৮ ডিসেম্বর:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকারের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, আমরা আগামীকাল এর বিরুদ্ধে সবাই প্রতিবাদে সামিল হব। বুধবার রিষড়ার আম্বেদকর ভবনে অনুষ্ঠিত প্রদেশ ওবিসি সেলের কনভেনশনে এসে এর বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় […]









