কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। রাজ্যের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ তা আগেভাগেই প্রমাণ হয়েছে। কমিশন সূত্রে খবর প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে রাজ্য পুলিশকে কমিশন কোথায় কিভাবে ব্যবহার করবে তার কোনো রকম ভাবে স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। প্রসঙ্গত নির্বাচন কমিশন সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। অতএব কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশকে কিভাবে এই নির্বাচনে ব্যবহার করতে চলেছে সেটাই এখন দেখার।
Related Articles
লিলুয়া হোম থেকে অসুস্থ হয়ে ঘরে ফিরল নাবালিকা , সেফটিপিন দিয়ে খোদাই করে দেওয়া হয়েছে দিদিদের নাম
সুদীপ দাস , ৬ জানুয়ারি:- আজ থেকে কুড়ি দিন আগে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে নাবালিকা কন্যা বেরিয়ে গিয়েছি গিয়েছিল বাড়ি থেকে। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে চুঁচুড়া থানা দ্বারস্থ হয়েছিল পরিবার। দু’দিন পর থানা থেকে খবর দেওয়া হয় তাদের কন্যাকে হাওড়া প্ল্যাটফর্মের ঘুরতে দেখে ওখানকার জিআরপি হাওড়া চাইল্ড লাইন মারফত লিলুয়া হোমে পাঠিয়ে দিয়েছে।এরপরই […]
কেন্দ্রীয় বাজেট দিশাহীন, বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
কোচবিহার, ১ফেব্রুয়ারি;- কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন বাজেট বলে বর্ণনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শনিবার তিনি কোচবিহারে বলেন, এই বাজেট আসলে পিপিপি কে সামনে রেখে সব কিছুকে নিয়ে বেসরকারি করণের পথে হাঁটা।এই বাজেটে গ্রামীণ অর্থনীতিকে ধংস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। গোটা বাজেটটি অসম্পূর্ণ তথ্য দিয়ে ভরা এবং চূড়ান্ত মিথ্যাও রয়েছে এর […]
হাওড়া শহরে এবার শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং। রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
হাওড়া , ১৯ নভেম্বর:- শুভেন্দু অধিকারীর হোর্ডিং এবার হাওড়া শহরে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোল এর হ্যাংস্যাং ক্রসিংয়ে লাগানো হয়েছে ওই বিশাল হোর্ডিং। নিচে লেখা “আমরা দাদার অনুগামী”। হোর্ডিংয়ের উপরে লেখা “চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির।” শুভেন্দুকে একজন “দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, উদার ও নির্ভীক জননেতা এবং বঙ্গের বন্ধু” হিসাবে উল্লেখ করা হয়েছে। […]








