কলকাতা, ১৪মার্চ;- ভোট পর্ব শেষ হবার পর ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ইভিএম এবং ভি ভি প্যাড রাখা হয় স্ট্রং রুমে, থাকে যথেষ্ট পাহারা। অন্যান্য বারের মতন এবার থাকছে একটু অন্যরকম। স্ট্রং রুম বন্ধ করার সময় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সীলমোহর দিয়ে বন্ধ করেন। সূত্রের খবর এবারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রং রুম বন্ধ করার সময় স্বীকৃত রাজনৈতিক দল গুলি দরজার তলাতে নিজেদের দলের সীলমোহর লাগাতে পারবেন। বস্তুত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনে প্রথম প্রয়োগ হতে চলেছে। তবে সে ক্ষেত্রে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে , নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গেছে । এর আগে বিভিন্ন সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। এছাড়া ইভিএম সুরক্ষা নিয়ম নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বহুদল। এই নির্দেশের পর বিরোধীদের সমস্ত অভিযোগ কার্যত নস্যাৎ হতে চলেছে।
Related Articles
স্কুল হয়ে গেল সুস্বাস্থ্য কেন্দ্র, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বৈদ্যবাটিতে।
হুগলি, ২৪ জুন:- ছিল স্কুল হল সুস্বাস্থ কেন্দ্র,বৈদ্যবাটিতে এমনই আজব কান্ডে স্কুল তুলে দেওয়ার চক্রান্ত দেখে বিক্ষোভ বিজেপির,স্কুল উঠছে না দাবী পুর প্রধানের।পোর্টালে নাম তুলতেই এমনটা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চক স্টেশন রোডে চক পুর প্রাথমিক বিদ্যালয় প্রায় শতবর্ষ প্রাচীন।সেই স্কুল নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের […]
ভারতীয় ক্রিকেটে নয়া রাহুল ! স্যামসন-তেওয়াটিয়া ঝড়ের সামনে লড়াই করেও হার রাহুলের
স্পোর্টস ডেস্ক , ২৮ সেপ্টেম্বর:- রাহুল দ্রাবিড়, কেএল রাহুল এর পর আগামী দিনের জন্য ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করতে এ যেন আর এক নয়া রাহুলকে খুঁজে পেল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় হাইভোল্টেজ আইপিএল -কে আরও জমিয়ে দিলেন হরিয়ানার ২৭ বছরের তরুণ তুর্কী রাহুল তেওয়াটিয়া। এর আগে ছয় বলে ছয়টি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। আর রবিবার […]
মাথাভাঙায় পুলিশের সাথে কানমাছি খেলল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।
কোচবিহার,১১ ফেব্রুয়ারি:- পুলিশের সাথে রীতিমত কানামাছি খেলল বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার তার সফরকে ঘিরে টানটান উত্তেজনা ছিল মাথাভাঙ্গা জুড়ে। এদিন মাথাভাঙা ১ নং ব্লকের গোপালপুর বাজারে বিজেপির ‘অভিনন্দন যাত্রা’ কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বেশকিছু নেতৃত্ব কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ওই সভায় বিজেপি […]







