হাওড়া , ১২ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এবার যজ্ঞ হল হাওড়ায়। হাওড়ার শলপে আজ শুক্রবার সকালে এই যজ্ঞ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষের নেতৃত্বে এদিন সকালে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। কল্যাণবাবু জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। তিনি বাংলার মানুষের জন্য দীর্ঘকাল লড়াই করেছেন। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে এদিন এই যজ্ঞের আয়োজন করা হয়। কল্যাণবাবু আরও জানান, বিরোধীরা এই ঘটনাকে কটাক্ষ করে নাটক বলছে। সেটা খুবই নিন্দনীয়। তাঁরা চান মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে আবার রাজনৈতিক ময়দানে এবং জনগণের সেবার কাজে ফিরে আসুন।
Related Articles
আলমারির ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আলমারির ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে। মৃতার নাম ভারতী ধারা(৬২)। স্থানীয় সূত্রে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ ধারাকে নিয়ে থাকেন ভারতী ধারা। একটি ছোট্ট টিনের ঘরে থাকেন দুজনে। কাশীনাথ সেই অর্থে কিছুই করে না। ভারতীদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অভিযোগ প্রতিদিনই স্ত্রীর কাছ থেকে […]
মনিশ খুনের ঘটনা আড়াল করতে তাকে প্রলোভন দেখান হচ্ছে – চন্দ্রমণি শুক্লা।
ব্যারাকপুর , ১১ ফেব্রুয়ারি:- গত বছরের ৪ ঠা অক্টোবর ভর সন্ধায় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হতে হয়েছিল বিজেপির যুব নেতা মনিশ শুক্লাকে। সেই খুনের ঘটনার পর দীর্ঘ চার মাস সময় অতিক্রান্ত। অথচ তদন্তের গতিপ্রকৃতি কোন ভাবেই সঠিক পথে এগোচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে খড়দহের নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে […]
উচ্ছাসের বাঁধ ভাঙল বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের মনোনয়ন ঘিরে।
হুগলি , ২০ মার্চ:- উচ্ছাসের বাঁধ ভাঙল তারকা প্রার্থীকে ঘিরে। চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বের হয় চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তাকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মত। একবার ছবি আর টিভিতে দেখা তারকাকে একবার ছুঁয়ে দেখতে একটা সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রচন্ড রোদে সাদা লিনেনের সার্ট ভিজে জবজবে […]







