বাঁকুড়া, ২৪ সেপ্টেম্বর:- দাদার হাতে ভাই খুন। এমনই অভিযোগ উঠলো বাঁকুড়ায়। বাঁকুড়ার সদর থানার খেজুর বেদিয়ায় ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল বড়দাদা ও সেজ দাদার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার সকালেই স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনার অভিযোগে পুলিশ অভিযুক্ত দুই ভাই, মা এবং মেজ দাদার স্ত্রী কে আটক করেছে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মাধব সিংহ (৩৬)। স্থানীয় ও পুলিশ সুত্রে খবর, কর্মসূত্রে চুঁচুড়াতে থাকত ওই গ্রামের বাসিন্দা মাধব সিংহ ও তার স্ত্রী। বড় দাদা হারাধন সিংহ সেজ দাদা ধনঞ্জয় সিংহ দিল্লী এবং রানীগঞ্জে কাজ করত। গ্রামের বাড়িতে থাকত তাদের মা এবং মানসিক রোগী মেজ দাদা এবং তার স্ত্রী৷ বর্তমান লক ডাউনের ফলে কাজ হারিয়ে গ্রামে ফিরে আসে বড় দাদা, সেজ দাদা এবং মাধব। গ্রামের ফিরে আসার পর থেকেই মাধব এর সাথে বড় এবং সেজ ভাইয়ের জমি জায়গা নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়।
Related Articles
রাজ্যসড়কের অনিয়ন্ত্রিত টোটো অটো বন্ধ করতে পরিবহন দপ্তরের অভিযান।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- দিন দিন টোটো অটো মোটর ভ্যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে।প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কের ওপর বারং বার টোটো অটোর ওপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যসড়কের ওপর দেদার চলছে টোটো অটো মোটর ভ্যান। শুক্রবার হুগলি পরিবহন দপ্তরের পক্ষ থেকে কমিশনারেটের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে রাজ্যসড়কের উপরে টোটো অটো ও মটর […]
প্রেমিকাকে হত্যা করে আত্মঘাতীর চেষ্টা প্রেমিকের
হুগলি, ২১ ফেব্রুয়ারি:- প্রেমিকার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করার পর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়া থানার মহানাদ এলাকার। মৃতার নাম সৌমি গাঙ্গুলি (২১)। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি প্রেমিক সৈকত সরকার (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহানাদ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকার মেয়ে সৌমির সাথে […]
সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল।
পূর্ব বর্ধমান ,১৭ মার্চ :- পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস […]








