কলকাতা , ১০ মার্চ:- নন্দীগ্রামে মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় পায়ে ও মাথায় চোট পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় প্রচারে এক মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেরিয়ে গাড়িতে ওঠার সময় চার পাঁচজন মিলে ধাক্কা মারেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম, তখন হঠাৎই চার -পাঁচজন দরজা বন্ধ করে দেয়। এরপরই তাকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। এদিন তার নন্দীগ্রামে থাকার কথা ছিল। তাকে দ্রুত কলকাতায় আনা হচ্ছে। গ্রিন করিডোর করে ই কলকাতার এস এস কে এম হাসপাতালে আনা হছে মুখ্যমন্ত্রীকে, সেখানেই তার চোটের পরীক্ষা করা হবে জানা গেছে।
Related Articles
এক দেশ , এক ভ্যাক্সিন , এক রেট” কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলল তৃণমূল হাওড়ায় ।
হাওড়া , ২৫ এপ্রিল:- একই টিকা কেন তিন রকম দামে কিনতে হবে ? করোনা প্রতিষেধক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য ও বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে হাওড়ার বেলগাছিয়ায় করোনা সচেতনতামূলক এক কর্মসূচিতে […]
রাস্তা না ভাগার!পুরসভার ভ্যাট উপচে আস্তাকুঁড়ে পরিনত হয়েছে চুঁচুড়ায়
হুগলি, ৭ জুলাই:- হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ড।এক নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর।বাকি ২৯ টায় তৃনমূল কাউন্সিলর রয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবী,মজুরি বৃদ্ধি করতে হবে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ৬৫ বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবী যারা অবসর নেবে তাদের এক কালীন পাঁচ লাখ টাকা […]
করোনা পরিস্থিতিতে হাওড়া স্টেশনে রক্তদান করল রেল পুলিশ।
হাওড়া,২ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের আতঙ্কে এতদিন ধরে বন্ধ ছিল রক্তদান শিবিরও। আর তাতেই রাজ্য জুড়ে তৈরি হয় রক্তের সঙ্কট। সেই সঙ্কট দূর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। বুধবার থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কলকাতা পুলিশের রক্তদান শিবির। গোটা মাস (রবিবার বাদে) জুড়ে কলকাতা পুলিশের ৩০টি ইউনিট […]









