পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ:- নির্বাচনের ঠিক আগে আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস পাঠাল সিবিআই। বুধবার তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে করছেন আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রকাশ্যে আসা আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিওতে মানস ভুঁইয়া সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে দেখা গিয়েছে। এছাড়াও আইকোর কাণ্ডের জেরাতে অনেকেই মানস ভুঁইয়ার নাম নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার সরাসরি তাঁর সাথে কথা বলতে চায় সিবিআই।
Related Articles
কয়েকদিন ধরেই মৃত মেয়ের দেহ আগলে রইলেন বৃদ্ধা মা।
হাওড়া, ৩০ জানুয়ারি:- প্রায় কয়েকদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে পড়ে রইলেন মা। রবিবার সকালে এই খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শিবপুর থানা এলাকার মল্লিকপাড়ায়। জানা গেছে, বৃদ্ধা দীপালি মল্লিক (৭০), তাঁর মেয়ে শ্যামলী মল্লিককে (৪৫) নিয়ে বাড়িতে একাই থাকতেন। মাস দুয়েক ধরে তাঁরা দু’জনেই অসুস্থ ছিলেন। হাঁটাচলার ক্ষমতা ছিল না। বাড়ির লাগোয়া আত্মীয় স্বজনরা […]
আমতার ঘটনার তদন্তে সিটের সদস্যরা।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আমতার ঘটনায় সোমবারই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির নির্দেশ দিয়েছিলেন। এরপর সাংবাদিক সম্মেলনে তা জানান রাজ্য পুলিশের ডিজি। সোমবার রাতেই সিটের সদস্যরা পৌঁছে যান হাওড়ার আমতা থানায়। ঘটনার দিনে থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করা হয়। তাঁরা কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গেও। আজও তাঁরা ঘটনাস্থলে যান। তদন্তে […]
জনবহুল এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ।
হুগলি, ৩১ মে:- একেবারে জনবহুল এলকায় করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, এই খবর শোনা মাত্র জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।এলাকায় পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসায় তাদের কে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে বলে বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত।সেই মতে চারটি কোয়ারেন্টাইন এর মধ্যে শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন […]








