শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারি:- একটি দৈনিক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়িতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌচ্ছান রাজ্যপাল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল বিশিষ্ট রাজবংশী যোদ্ধা চিলা রায় এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতি কলকাতা রাজভবনে আনুষ্ঠানিকভাবে অপাবৃত করা হয়েছে। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হবে তানিয়ে কোনও সংশয় নেয়। এর পাশাপাশি তিনি আরও বলেন ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী বিধি নিষেধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কোন রাজনৈতিক বিষয়ে মন্তব্য রাখব না। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান কালিংপঙের মংপংতে।
Related Articles
ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা তৈরীতে বাধা, ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
হুগলি, ২৯ মে:- ব্যাক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠলো উত্তর রজ্যধরপুর এলাকায়। মালিকপক্ষের অভিযোগ তাদের না জানিয়ে পঞ্চায়েতের তরফ থেকে এই রাস্তা তৈরি করা হচ্ছে। ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুরের উত্তর রজ্যধরপুর এলাকায়। সেখানে ব্যক্তিগত জমির উপর দিয়ে বেশ কিছু পরিবারে যাতায়াতের সুবিধার্থে ৬ ফুট চওড়া ঢালাই রাস্তা তৈরির উদ্যোগ নেয় পেয়ারাপুর পঞ্চায়েত। […]
গ্রীষ্মে রক্ত সংকট মেটাতে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির রিষড়ায়।
হুগলি, ২৭ মে:- প্রবল গ্রীষ্মে রক্ত সংকট মেটাতে রিষড়া মহিলা তৃণমূল কংগ্রেস রক্তদানের মতন মহৎ উদ্যোগ নিল। শনিবার বিকালে রিষড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পৌলমী চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই শিবিরের উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, বাঁশবেড়িয়ার বিধায়ক […]
পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]









