কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় মৃত ৯ জনের দেহই শনাক্ত করা হয়েছে। নিহত হেয়ার স্ট্রীট থানার এ এস আই বাগুইহাটির বাসিন্দা অমিত ভাওয়ালকে কলকাতা পুলিশের তরফে আজ লালবাজারে গান স্যালুট দেওয়া হয়। এইদিন বিজেপি নেতা মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত ছাড়াও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে গতকাল ঘটনাস্থলে রেলের আধিকারিকরা থাকলেও বাড়ির ম্যাপ যে পাওয়া যায়নি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী তা স্বীকার করে নেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ম্যাপ পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছিলেন।
Related Articles
চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠনের আরও এক কর্ণধার পুলিশের জালে।
সুদীপ দাস, ১২ জুলাই:- ভূয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার সনাতন রায়চৌধুরীর ন্যায় আরও এক প্রতারক পুলিশের জালে। ধৃতের নাম রঞ্জন সরকার। হুগলীর চুঁচুড়া থানার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে ছিলো রঞ্জনের অফিস। সেই অফিসেই আনাগোনা ছিলো রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষী পরিবর্তন করতো রঞ্জন। পাশাপাশি একাধিক চারচাকা ও দামী বাইক দেখা যেত সেই […]
বাড়ি ফেরা হলো না,ঘুমের মধ্যেই ১৭ পরিযায়ী শ্রমিকদের পিষে দিয়ে চলে যায় মালগাড়ি।
সোজাসাপটা ডেস্ক,৮ মে:- দীর্ঘদিন আটকে থাকার পরে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরবেন বলে রওনা দিয়েছিল ২১ জন শ্রমিকের একটি দল। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় ঔরঙ্গাবাদের করমাদের কাছে লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই পিষে দিয়ে […]
জরুরী অবস্থায় রক্ত সঙ্কট মালদা মেডিক্যালে।
মালদা,২৮ মার্চ:- জরুরী অবস্থায় রক্ত সঙ্কট মালদা মেডিক্যালে। আর এতেই বিপাকে পরেছে রোগী ও তার আত্মীয়রা। আর এই পরিস্থিতে এগিয়ে আসলো একদল যুবক। তাদের উদ্যোগে দশজন করে প্রতিদিন রক্তদান করছে মেডিক্যালে। আর এমন উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন প্রয়োজনীয় রক্ত নিয়ে আসা রোগীর আত্মীয়রা। রক্তের সঙ্কট মালদায়। এই নিয়ে উদবিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের […]






