হাওড়া , ৩ মার্চ:- ওয়েল্ডিং ফেলিওর। হাওড়া আমতা শাখায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত। রেললাইনে ওয়েল্ডিং ফেলিওর হওয়ার কারণে বুধবার সন্ধ্যায় হাওড়া আমতা শাখায় প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। জানা গেছে, বড়গাছিয়া ও আমতার মধ্যে দক্ষিণদাড়ি এলাকায় রেললাইনের ওই সমস্যা দেখা দেয়। আপ আমতা লোকালের চালক বুঝতে পারেন রেল লাইনে কিছু সমস্যা রয়েছে।

তা বুঝতে পেরেই চালক নিজেই দাঁড় করিয়ে দেন ট্রেন। রেল সূত্রের খবর, এটা ওয়েল্ডিং ফেলিওর। এই সমস্যার কারণে এদিন অল্প কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড় করাতে হয়। পরে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে, দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ওয়েল্ডিং ফেলিওর হয়েছিল। কিছুক্ষণের জন্য রেল চলাচল ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক হয়েছে।








