সোজাসাপটা ডেস্ক,১৩ এপ্রিল:- পরপর দু’দিন ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত দিল্লিবাসী। যদিও আজকের কম্পন মাঝারি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রয়েছে কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৭। জানা গিয়েছে, কেবল দিল্লি নয়, পার্শ্ববর্তী এলাকাতেও অনুভূত হয়েছে কম্পন। রবিবার বিকেলেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।
Related Articles
জয় দিয়েই সিপিএল শুরু নাইটদের ।
স্পোর্টস ডেস্ক , ১৯ আগস্ট:- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গায়ানা অ্যামোজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারাল ত্রিনবাগো নাইট রাইডার্স। দুই বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কাইরন পোলার্ডের দল। ম্যাচের সেরা হয়েছেন শাহরুখ খান শিবিরের অন্যতম ভরসা সুনীল নারিন। মঙ্গলবার শুরু হওয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার […]
আবারও পাক ক্রিকেটে করোনার হানা, আক্রান্ত তৌফিক উমর।
স্পোর্টস ডেস্ক,২৫ মে:- করোনার থাবা ফের ২২ গজে। করোনা গ্রাস করছে একের পর এক ক্রিকেটারদের। স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাকিস্তান ক্রিকেটারের। আর এবার করোনায় আক্রান্ত দ্বিতীয় পাক ক্রিকেটার। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজের করোনা পজিটিভ হয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের দারুণ […]
“দিদির সুরক্ষা কবচ” প্রকল্প কর্মসূচি চলছে হাওড়াতেও।
হাওড়া, ৬ জানুয়ারি:- “দিদির সুরক্ষা কবচ” প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়াতেও শুরু হয়েছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। মধ্য হাওড়া, ডোমজুড়ের পর শুক্রবার সকালে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। দুপুরে দক্ষিণ হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়িকা নন্দিতা চৌধুরীর উদ্যোগেও একই কর্মসূচি পালিত […]









