হাওড়া , ২ মার্চ:- মঙ্গলবার বিকেলে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার আন্দুল রোডের বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো হার্ট। হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশের সমন্বয়ে প্রায় ১৮ কিলোমিটার রাস্তায় তৈরি করা হয় ওই গ্রিন করিডোর। জানা গেছে, সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় পশ্চিম মেদিনীপুর জেলার বাদলপুরের বাসিন্দা বছর একুশের বাসুদেব অধিকারীর। সরকারি তালিকা অনুসারে সেই খবর আসে হাওড়া আন্দুলের বেসরকারি হাসপাতালে। যোগাযোগ করা হয় ওড়িশা কেউনঝাড় এলাকার বাসিন্দা ১৩ বছরের বাদল পায়দার পরিবারের সঙ্গে। মঙ্গলবার সকালে ওড়িশা থেকে হাওড়া চলে আসেন তারা। আজই প্রতিস্থাপন করা হবে সেই অঙ্গ। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে থেকে বেরিয়ে হাওড়া আন্দুল রোডে হাসপাতালে নিয়ে আসা হয় অঙ্গটি। এরপরই শুরু হয় অপারেশন।
Related Articles
নির্বিঘ্নেই শেষ হল মূল পর্বের মাধ্যমিক পরীক্ষা,খুশি পরীক্ষার্থীরা।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- বাজল ছুটির ঘণ্টা। শেষ হল মাধ্যমিকের মূল পর্বের পরীক্ষা। বুধবার ছিল এই পরীক্ষার ষষ্ট দিন। এইদিন মধ্যশিক্ষা পর্ষদের রুটিন অনুযায়ী ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। গত ১৮ ফেব্রুয়ারী এই পরীক্ষা শুরু হয়। এবছর কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮,৭৩১ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৫, ৮৯৬ ও ছাত্রীর সংখ্যা ছিল ২২, ৮৩৫ জন। […]
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতার গলায় , রাজ্যে জিডিপি বৃদ্ধির দাবী।
কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু […]
নাকায় ধরা পড়ল গাঁজা, ধৃত বলাগড়ের যুবক।
হুগলি, ১৪ জানুয়ারি:- গাঁজা পাচারের অভিযোগ, বাইক নিয়ে যাওয়ার সময় ঈশ্বরগুপ্ত সেতুর কাছে এক যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ হালদার (২৫)। বাড়ি বলাগড়ের খামারগাছিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বলাগড় থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে কল্যানীর দিকে যাচ্ছিল। গতকাল গভীর রাতে মগড়া থানার পুলিশ নাকা চেকিং করার সময় আটকায় যুবককে। […]







