হাওড়া , ২ মার্চ:- মঙ্গলবার বিকেলে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার আন্দুল রোডের বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো হার্ট। হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশের সমন্বয়ে প্রায় ১৮ কিলোমিটার রাস্তায় তৈরি করা হয় ওই গ্রিন করিডোর। জানা গেছে, সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় পশ্চিম মেদিনীপুর জেলার বাদলপুরের বাসিন্দা বছর একুশের বাসুদেব অধিকারীর। সরকারি তালিকা অনুসারে সেই খবর আসে হাওড়া আন্দুলের বেসরকারি হাসপাতালে। যোগাযোগ করা হয় ওড়িশা কেউনঝাড় এলাকার বাসিন্দা ১৩ বছরের বাদল পায়দার পরিবারের সঙ্গে। মঙ্গলবার সকালে ওড়িশা থেকে হাওড়া চলে আসেন তারা। আজই প্রতিস্থাপন করা হবে সেই অঙ্গ। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে থেকে বেরিয়ে হাওড়া আন্দুল রোডে হাসপাতালে নিয়ে আসা হয় অঙ্গটি। এরপরই শুরু হয় অপারেশন।
Related Articles
পুজোর আগেই সংস্কার করা হতে পারে সাঁত্রাগাছি ব্রিজের।
হাওড়া, ১২ আগস্ট:- পুজোর আগেই সংস্কার করা হতে পারে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের। সেক্ষেত্রে ব্রিজের একাংশ বন্ধ রেখেই মেরামতির কাজ শুরু হবে। পুজোর আগেই সেই কাজ হবার সম্ভাবনা বলে জানা গেছে। শুক্রবার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে বর্তমান অবস্থা পরিদর্শন করেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার […]
নবম বর্ষে ডানকুনির মিলন সংঘের ভাবনা দুগ্গা থেকে দুর্গা।
হুগলি ১৭ অক্টোবর:- নবমতম বছরে মিলন সংঘ ডানকুনির দুর্গাপুজোর থিম ভাবনা “ দুগ্গা থেকে দুর্গা ”| থিম ভাবনার মূল বিষয় হলো জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল নারীর শৈশব থেকে বার্ধক্য এর বেড়ে ওঠার কাহিনী। নারীর বেড়ে ওঠার যাত্রায় যে বিবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন তাদের হতে হয় তাই দেখানো হয়েছে গোটা পুজো মণ্ডপে। প্রাতিষ্ঠানিক ক্ষমতা কাঠামো […]
অমিত শাহের টাকে চুল গজানো সম্ভব , কিন্তু বাংলা থেকে একজনকেও হটানো অসম্ভব – রিষড়ায় কল্যাণ বন্দোপাধ্যায়।
অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:- এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ […]








