সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে। বুধবার সকালে চন্দননগর রেলওয়ে প্লাটফর্মে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহর নামে পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা ছিলো চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। চন্দননগর প্লাটফর্মের একাধিক জায়গায় এই মর্মে পোষ্টার পরে। পোষ্টারের নীচে লেখা ছিলো “জয় শ্রী রাম” আমরা দাদার অনুগামী। পোষ্টারের খবর ছড়িয়ে পরতেই চন্দননগর শহর জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এবিষয়ে স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য এটা তৃণমূলের কাজ। এলাকার তৃণমূল নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তবে যে দাদার নামে এই পোষ্টার পরেছে সেই দীপাঞ্জন গুহর বক্তব্য আমরা কোন দাদা বা দিদির অনুগামি নই। আমরা ভারতমাতার অনুগামী। বিজেপিতে কে প্রার্থী হবে তা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। সুতরাং এই পোষ্টার আমাদের নয়। তৃণমূল আমাদের বদনাম করার জন্য এই পোস্টার মেরেছে। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন বিজেপিতে পুরনো-নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। পুরোনরা ভাবছে তাঁরা টিকিট পাবে কি না। সেই হতাশা থেকেই এই পোষ্টার মারা হয়েছে।
Related Articles
বৈদ্যবাটিতে ঘাট সংস্কারের কাজ শুরু, পরিদর্শনে পুরপ্রধান।
হুগলি, ২২ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রাজবংশী পাড়ার ঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় আট থেকে দশটি বাড়ি। বার বার বিধায়ক, বৈদ্যবাটির পুরপ্রধানকে জানানো হয়েছে। সেচ দপ্তর থেকে একাধিকবার ঘাট পরিদর্শনে এসেছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। অবশেষে শুরু হল ঘাট বাঁধনের কাজ। বাঁশ পুতে চলছে গঙ্গা ঘাট বাঁধন। ঘাটের কাজ ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু […]
হাওড়া সিটি পুলিশের ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হয়েছে , আশাবাদী এডিজি ট্রাফিক।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- হাওড়া সিটি পুলিশের ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আগামী দিনে আরও উন্নতমানের পরিষেবা মিলবে বলেও আশাবাদী এডিজি ট্রাফিক অজয় কুমার। বুধবার হাওড়ায় পথ নিরাপত্তা মাসের সমাপ্তি অনুষ্ঠানে এসে তিনি বলেন, আজকে রোড সেফটি মান্থের শেষ দিন। হাওড়া একটি পুরনো শহর। হাওড়ার ট্রাফিকের অনেক উন্নতি হয়েছে। আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে। সেফ […]
বগটুই গণহত্যার তদন্ত করতে এসে খুনের অভিযোগে অভিযুক্ত হল সিবিআই।
রামপুরহাট , ১৪ ডিসেম্বর:- ‘’মৃতদেহ ফেরত নেব না ,,লালন সেখের স্ত্রী মন্তব্যের পর তৎপরতার সাথে বগটুই গনহত্যার তদন্তের জন্য নেওয়া সিল বাড়ির তালা খুলতে দেখা গেল CBI কে। বগটুই গ্রামে গিয়ে ফের নিহত পরিবারের কাছে কটাক্ষের মুখে CBI। সিল তালার চাবি খুয়িছে CBI এমনি ঘটনা উঠে আসে। ঘন্টা খানেক চলে নাটকীয় পরিস্তিতি, শেষ মেস বীরভূম […]










