হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল। বামেরা ধর্মঘট ডাকলেও পূর্ব ঘোষণা মতোই আজ থেকে হাওড়াতেও স্কুল শুরু হয়েছে। কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে,স্কুল কী ব্যবস্থা নেবে, পুরো বিষয়ে সরকার সাহায্য করছে বলে জানা গেছে। হাওড়ার স্কুলে এদিন দেখা যায় সরকারের গাইডলাইন মেনে সেখানে ক্লাস করানো হচ্ছে। স্যানিটাইজেশনের পর আজ থেকে খুলেছে স্কুল। দূরত্ব বিধি বজায় রাখতে সার্কেল করা হয়েছে স্কুল চত্বরে। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সকলকেই কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। ক্লাসরুমে দূরত্ব বিধি মেনে পড়ুয়াদের বেঞ্চে বসানো হয়েছে।
Related Articles
রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে ভদ্রেশ্বর এলাকায় মিছিল।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার ভদ্রেশ্বর এলাকায় জুটমিল খোলার দাবিতে যৌথ ভাবে এক বিশাল মিছিল ও পথসভা করলো বাম ও কংগ্রেস। শুক্রবার ভদ্রেশ্বর নর্থব্রুক জুটমিল খোলার দাবিতে এই মিছিল ও পথসভা হয়।এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিনের মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা […]
রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত ভদ্রেশ্বরে।
হুগলি , ২২ অক্টোবর:- রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত হল। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার পাইকপাড়ায় ফিরোজ খান তার নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এ গ্যাস ভরার কাজ করত। আজ সকালে এই গ্যাস ভরতে গিয়ে বিকট আওয়াজ করে বাষ্ট করে সিলিন্ডার। এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা […]
নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত করতে উদ্যোগী রাজ্যের শ্রম দপ্তর।
কলকাতা, ১৬ অক্টোবর:- বাংলার নির্মাণ শ্রমিকেরা অনেকের মাথার ওপরে পাকা ছাদ গড়ে দিলেও তাঁদের অনেকেরই কিন্তু মাথার ওপর পাকা ছাদ নেই। অনেকের নিজের বাড়িও নেই। কেউ তাঁদের সেই বাড়ি গড়ে দেওয়ার কথা ভাবে না। কিন্তু এবার এই ছবির পরিবর্তন ঘটাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার রাজ্যের নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত […]










