হুগলি , ১০ ফেব্রুয়ারি:- ভোটের মুখেই বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজ। গত ৪ ঠা ফেব্রুয়ারী থেকে জেলা জুড়ে MGNRGS এর কর্মীরা বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি করায় জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে বন্ধ হয়ে পড়েছে মহত্মাগান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা সুনিশ্চিত প্রকল্প। ফলে গ্রাম গঞ্জের দরিদ্র মানুষজন ১০০ দিনের কাজ হারিয়ে কর্মসংস্হান হারিয়ে আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু হলেও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথেসাথে কর্মীদের বেতন পরিকাঠামো সেই অনুযায়ী বৃদ্ধি না হওয়ার কারণে ভোটের মুখে মুখ্যমন্ত্রীর প্রতি নজর আনতেই এই কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে প্রায় ১৫ হাজার ও হুগলি জেলায় ৭৫০ জন MGNRGS এর কর্মী রয়েছে। আজ দুপুরে সিঙ্গুর ব্লকের ৪৫ জন কর্মীরা ব্লক আধিকারিককে ডেপুটেশন দেয়। আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের তরফে কোলকাতায় সল্টলেকে পঞ্চায়েত দপ্তরে অবস্থান বিক্ষোভের রাজ্য কর্মসূচি রয়েছে।
Related Articles
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো।
হাওড়া , ২৪ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শনিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ক্যারলের […]
সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন, প্রৌঢ়কে চড় মারতে উদ্যত বিধায়ক!
সুদীপ দাস, ২৩ সেপ্টেম্বর:- সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন বিধায়ক। চায়ের দোকানে বসা এক প্রৌঢ় মাস্ক পরতে না চাওয়ায় রিতিমত চড় মারতে উদ্যত হলেন তিনি। ঘটনাটি হুগলী চুঁচুড়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডে হুগলী স্টেশন রোডের। ওই ওয়ার্ড কনটেনমেন্ট জোন হওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নিয়ে সাধারন মানুষকে সচেতনত করতে নামেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। করোনা নিয়ে […]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে মর্মাহত হয়ে প্রাক্তনী সংসদের আজীবন সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সুবীর মুখার্জী।
হুগলি,১৩ জানুয়ারি:- যুগনায়কের পীঠস্থানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে মর্মাহত হয়ে এবারে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রাক্তনী সংসদের আজীবন সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সুবীর মুখার্জী। প্রসঙ্গত সুবীরবাবু হুগলী জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা পূর্ত্ত কর্মাধ্যক্ষ। Post Views: 444








