হুগলি , ১০ ফেব্রুয়ারি:- ভোটের মুখেই বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজ। গত ৪ ঠা ফেব্রুয়ারী থেকে জেলা জুড়ে MGNRGS এর কর্মীরা বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি করায় জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে বন্ধ হয়ে পড়েছে মহত্মাগান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা সুনিশ্চিত প্রকল্প। ফলে গ্রাম গঞ্জের দরিদ্র মানুষজন ১০০ দিনের কাজ হারিয়ে কর্মসংস্হান হারিয়ে আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু হলেও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথেসাথে কর্মীদের বেতন পরিকাঠামো সেই অনুযায়ী বৃদ্ধি না হওয়ার কারণে ভোটের মুখে মুখ্যমন্ত্রীর প্রতি নজর আনতেই এই কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে প্রায় ১৫ হাজার ও হুগলি জেলায় ৭৫০ জন MGNRGS এর কর্মী রয়েছে। আজ দুপুরে সিঙ্গুর ব্লকের ৪৫ জন কর্মীরা ব্লক আধিকারিককে ডেপুটেশন দেয়। আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের তরফে কোলকাতায় সল্টলেকে পঞ্চায়েত দপ্তরে অবস্থান বিক্ষোভের রাজ্য কর্মসূচি রয়েছে।
Related Articles
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সোজা মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী।
হাওড়া, ২১ জুলাই:- বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলাহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলাহাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগে আমাকে […]
বন্ধ গনপরিবহন ব্যবস্থা , সমস্যায় পড়েছে ভবঘুরে মানুষেরা , পাশে দাঁড়ালেন আরামবাগের পৌর প্রশাসক।
মহেশ্বর চক্রবর্তী , ১৯ মে:- সংবাদ মাধ্যমে খবরের জেরে নড়েচড়ে বসলো আরামবাগ পৌরসভা। এদিন হুগলি জেলার আরামবাগ শহরের বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে থাকা ভবঘুরেদের করোনা পরিস্থিতিতে রান্না করা খাবার পৌঁছে দিলেন পৌর প্রশাসক স্বপন নন্দী। মঙ্গলবার হুগলি জেলার মধ্যে আরামবাগ শহরে লকডাউনে ভবঘুরেদের অসহায় অবস্থা নিয়ে খবর পরিবেশিত হয়। এর পরই আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন […]
রামকৃষ্ণ মিশনের সমাপ্তি অনুষ্ঠানে বেলুড় মঠেও ভিড় ভক্তদের।
হাওড়া, ১ মে:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আজ ১মে সোমবার উত্তর কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরে অনুষ্ঠিত হবে। তবে এই বিশেষ দিনে বেলুড় মঠেও উপস্থিত হয়েছেন অনেক ভক্ত অনুরাগী। শতবর্ষ পেরিয়ে ১২৫তম বর্ষের সমাপ্তি দিবসে সেজে উঠেছে বেলুড় মঠ তথা রামকৃষ্ণ মিশন। ১২৫ বছর আগে স্বামী বিবেকানন্দের হাত ধরে যে রামকৃষ্ণ মিশনের পথচলা […]










