কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- পণ্য পরিষেবা কর পদ্ধতিকে সরল ও ত্রুটিমুক্ত করতে বিধানসভায় পাশ হয়ে গেল দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ । বিল এর সমর্থনে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার জিএসটি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক রাজ্য নানা পরিবর্তন করেছে। আমাদের রাজ্যকেও করতে হচ্ছে। জি এস টি জমাও সরলীকরণ করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে ছোট ও মাঝারি ব্যাবসায়ীদের সুবিধা হয়। কর ফাঁকির কথা মাথায় রেখে কিছু প্রস্তাবও রয়েছে এই বিলে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ উত্থাপন করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Related Articles
ফক্সকে কেন নেতা করল এসসি ইস্টবেঙ্গল ?
প্রসেনজিৎ মাহাতো, ২৬ নভেম্বর:- শুক্রবার মহারণের আগে সমর্থকদের কৌতূহলের নিরসন। দলের অধিনায়কের নাম সরকারি এসসি ইস্টবেঙ্গল। ডার্বিতে অধিনায়ক থাকবেন ড্যানিয়াল ফক্সে। এই স্কটিশ ফুটবলার এই বছর ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন উইগান অ্যাথলেটিক থেকে। রক্ষণভাগের এই অভিজ্ঞ ফুটবলারই নেতৃত্ব দেবেন লাল-হলুদকে। শুধু অধিনায়ক নয়,সহ-অধিনায়কের নামও জানিয়েছে ইস্টবেঙ্গল। আইরিশ ফুটবলার অ্যান্থনি পিলকিংটনকে দেওয়া হল এই দায়িত্ব। তিনি ফক্সের […]
পুর নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো কর্মসূচি বামেদের।
হাওড়া, ৮ নভেম্বর:- অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো ও গণ ডেপুটেশন কর্মসূচি নিলো হাওড়া জেলা বামফ্রন্ট। সোমবার বিকেলে বঙ্গবাসী মোড়ে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরসভার গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বামফ্রন্টের এক […]
শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা , ১৫ ডিসেম্বর:- শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের রাজ্য সরকার মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে মানবিক প্রকল্প নামে এই পেনশন প্রদান কর্মসূচী শুরু হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে ১১ দিনের মধ্যে ৬৪ লক্ষেরও বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। আজ […]







