কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- পণ্য পরিষেবা কর পদ্ধতিকে সরল ও ত্রুটিমুক্ত করতে বিধানসভায় পাশ হয়ে গেল দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ । বিল এর সমর্থনে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার জিএসটি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক রাজ্য নানা পরিবর্তন করেছে। আমাদের রাজ্যকেও করতে হচ্ছে। জি এস টি জমাও সরলীকরণ করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে ছোট ও মাঝারি ব্যাবসায়ীদের সুবিধা হয়। কর ফাঁকির কথা মাথায় রেখে কিছু প্রস্তাবও রয়েছে এই বিলে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ উত্থাপন করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Related Articles
শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান পেল মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে স্কুলের বর্তমান সম্পাদক স্বামী শিবেসানন্দ এবং প্রধান শিক্ষক কৃষেন্দু বন্দ্যোপাধ্যায়ের হাতে শংসাপত্র এবং ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯৫২ সালে স্বামী প্রেম […]
সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি ও এম,পি আরের বিরুদ্ধে পথনাটিকা মন্ত্রী ব্রাত্য বসুর ।
কলকাতা,২২ ফেব্রুয়ারি:- সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি বিরুদ্ধে একটি পথনাটিকার উপস্থাপনা করলো ডিজিটাল দমদমের নাট্য প্রযোজনা অভি চক্রবর্তী । পরিচালক অংশুমান করের কবিতা সমগ্র পরিচালনায় মন্ত্রী ব্রাত্য বসু । আজ দমদম ইন্দিরা ময়দানের রাস্তার ওপরে উপস্থাপনা করা হলো । মূলত জানালেন সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সির বিরুদ্ধে এই আন্দোলন চলতে থাকবে এবং তার বিরুদ্ধে প্রায় হাজারটি পথনাটিকা […]
অশান্তির বাতাবরনের মধ্যে দিয়েই চলছে কলকাতার ভোট , সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৮৬ শতাংশ।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে দুষ্কৃতীরা। পোশাক ছিঁড়ে দেয়। একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের […]








