সুদীপ দাস , ৪ ফেব্রুয়ারি:- রবীন্দ্রনাথ থেকে কাজি নজরুল, মাতঙ্গিনী থেকে নেতাজী, স্বামী বিবেকানন্দ, সমস্ত বাঙালী মনিষীদের উত্তরসুরি উত্তরসুরি মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যখনই বিপদে পরবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়াবে। আজ চুঁচুড়া এসে এমনই দাবী করলেন রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সভানেত্রী দোলা সেন। কিছুদিন আগেই হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হয় হুগলি-চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন। আইএনটিটিইউসি স্বীকৃত এই ইউনিয়নের ডাকেই আজ পওর গেটের সামনে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন দোলা সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা। এদিন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৩য় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবী করেন তিনি।
Related Articles
বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়।
ভাটপাড়া, ২৮ আগস্ট:- রাজ্য বিজেপির ১২ ঘণ্টার বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। Post Views: 371
হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল।
হুগলি,৬ এপ্রিল:- হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে, লকডাউন পরিস্থিতির কারণে অসহায় দরিদ্র গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন সংগঠনের তরফে চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার দফতরে গিয়ে চার টন চাল ও দুই টন আলু বিতরনের জন্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংগঠনের সভাপতি শৈবাল […]
কোন্নগর রেল স্টেশনের হিন্দি লেখার উপর লেপে দেওয়া হলো কালি।
হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগর রেল স্টেশনের হিন্দিতে লেখা বোর্ডের উপর লেপে দেওয়া হলো কালো কালি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। এদিন সকালে নিত্যযাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এলে দেখতে পায় হিন্দিতে লেখা কোন্নগর নামের উপর কালো কালি লেপে দেওয়া হয়েছে।এই ঘটনাকে বা কারা করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। ঘটনার তদন্ত […]







