বাঁকুড়া , ৪ ফেব্রুয়ারি:- পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বাঁকুড়ার ওন্দা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আচমকাই একটি পিকআপভ্যান ওই কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। বিষ্ণুপুরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা সাতটি গাড়ির মধ্যে পেছনদিকে থাকা দুটি গাড়িতে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। আহত নিরাপত্তারক্ষীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দুবাবুর কিছুই হয়নি বলে সূত্রের খবর। এদিন পুরুলিয়ায় একটি বিজেপির সভা রয়েছে। সেই সভাতেই যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
Related Articles
বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু , আসন্ন অধিবেশনে আনা হতে পারে বিল।
কলকাতা, ২৭ জুন:- রাজ্যের আইনসভার দ্বিতীয় কক্ষ বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে একটি বিল আনা হতে পারে। আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিধান […]
পেট এলিজিবিলিটি টেস্ট এর উত্তরপত্র প্রকাশ, কলেজ সার্ভিস কমিশনের।
কলকাতা, ২১ জানুয়ারি:- ২৪তম স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট-এর answer key বা উত্তর পত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই উত্তর পত্র মিলিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটগুলি হল, www.wbcsc.org.in এবং www.wbcsconline.in। এই answer key দেখে প্রার্থীরা তাঁদের দেওয়া উত্তর ঠিক, কি ভুল, তা জানতে পারবেন। যদি কোনও রকম আপত্তি থাকে, […]
সরকারি হাসপাতালে পরিষেবার বাড়াতে প্রতি রোগীর জন্য পৃথক সনাক্তকরণ নাম্বার তৈরি করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৯ জুন:- রাজ্যের সরকারি হাসপাতালে পরিষেবার মান উন্নত করতে স্বাস্থ্য দফতর প্রত্যেক রোগীর জন্য পৃথক শনাক্তকরণ নম্বর বা ‘ইউনিক হেল্থ আইডি নম্বর’ তৈরি করতে চলেছে। এই নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট রোগ ও রোগীর রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা হবে। ফলে প্রেস্ক্রিপশন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে […]








